মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই
দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখরে ডরাই।।গরিবকুলে জন্ম আমার আজও তা মনে পড়ে
ছোটবেলা বাস করিতাম ছোট্ট এক কুঁড়েঘরে
দিন কাটিত অর্ধাহারে রোগে কোনো ঔষধ নাই।।একসঙ্গে জন্ম যাদের তেরশো বাইশ বাংলায়
আনন্দে খেলে তারা ইস্কুলে পড়িতে যায়
আমার মনের দুর্বলতায় একা থাকা ভালো পাই।।পিতামাতার ছেলে সন্তান একমাত্র আমি ছিলাম
জীবন বাঁচাবার তাগিদে প্রথম চাকুরিতে গেলাম
মাঠে থাকি গরু রাখি ঈদের দিনেও ছুটি নাই।।সবসময় গান গাইতাম মনের এই স্বভাব ছিল
আমাকে নয় গানকে তখন অনেকে বাসত ভালো
রাগ-রাগিনি ভালো ছিল রচনা করিয়া গাই।।চাকুরি তখন ছেড়ে দিলাম হাতে নিলাম একতারা
দিবারাত্র গান গাই লোকেলে বেসরা
উদাস মনের চিন্তাধারা মন যাহা চায় তাই গাই।।গ্রামের মুরুব্বি আর মোল্লা সাহেবের মতে
ধর্মীয় আক্রমণ এল ঈদের দিনে জামাতে
দোষী হই মোল্লাজির মতে পরকালেও মুক্তি নাই।।নিষেধ বাধা না মানিয়া কুলের বাহির হইলাম
একতারা সঙ্গে নিয়া ঘরবাড়ি ছেড়ে দিলাম
ঘর ছাড়া বাউল সাজিলাম সকলেরই করিম ভাই।।
মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই
- Sub Title: দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখরে ডরাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 13
বাউল গান এর নতুন প্রবন্ধ
কোথায় রইলে হে দয়াল কাণ্ডারী
- Sub Title: এ ভবতরঙ্গে আমার দাও এসে চরণতরী
কে বোঝে সাঁইর লীলা খেলা
- Sub Title: ও সে আপনি হয় গুরু, আপনি চেলা
রসিক নাম ধরিয়ে মনা
- Sub Title: বেড়াও রে জগৎ মাতিয়ে
বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
- Sub Title: সে কি আমারি পানে ভুলে পড়িবে না
মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে
- Sub Title: দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে
পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে
- Sub Title: পোড়া প্রাণ জুড়াবো আমি কার মুখ চাইয়া রে
হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী
- Sub Title: অগাধ জল ভবনদী তাহে মন পার হবে যদি
মধুর মুরলী ধ্বনি কৰ্ণে লাগিয়াছে
- Sub Title: ধ্বনি শুনে উম্মাদিনী আমায় উন্মাদিনী করিয়াছে চি
বন্ধু আমার হৃদয় রতন
- Sub Title: করছি আশা অন্তিম কালে করিও পূরণ
নাচিছে নট-নাথ, শঙ্কর মহাকাল
- Sub Title: লুটাইয়া পড়ে দিবা-রাত্রির বাঘছাল
গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন
- Sub Title: তরকারি খাওয়া যায় না না দিলে লবণ
বাংলা
English 
Comments