দয়াল নাম শুনিয়া
আশায় আছি চাইয়া
দয়ার বলে নেও না কোলে
কাঙাল জানিয়া।।জমি বাড়ি টাকা কড়ি
এই সমস্ত লইয়া
কামিনী-কাঞ্চনের নেশায়
আছি বন্দি হইয়া।।জালে বন্দি মীন বাঁচবে কয়দিন
জল গেলে শুকাইয়া
বেলা গেলে সন্ধ্যা হলে
আঁধার যাবে হইয়া।।ভাই-বন্ধুগণ কেউ নয় আপন
দেখি যে ভাবিয়া
সবাই একদিন যাইতে হবে
এই সমস্ত থইয়া।।আমি-বা কার কেবা আমার
পাই না যে খুঁজিয়া
করিম কাঁদে ঠেকছি ফাঁদে
আগে না বুঝিয়া।।
দয়াল নাম শুনিয়া
- Sub Title: আশায় আছি চাইয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
খাকে গড়লো পিঞ্জিরে
- Sub Title: এ শুকপাখি আমার কিসে গঠেছে রে
প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল
- Sub Title: মন মানে না ঘরে থাকতে সই গো আমার উপায় বলো
শিউলি-ফুলের মালা দোলে
- Sub Title: শারদ-রাতের বুকে ঐ
ও প্ৰাণসই শুন সজনী শ্যামের বাঁশি বাজল কই
- Sub Title: এগো কৰ্ণমূলে প্রবেশিয়া দংশিল আমারে গো সই-
বসে ভাবিছ কি রে মন মনবেপারী
- Sub Title: সামাল সামাল ডুবল তরী আরো সামাল সামাল
দেহরাজ্য নষ্ট হইল
- Sub Title: কুশাসন আর অত্যাচারে
ও রূপ লাগিল নয়নে বন্ধু
- Sub Title: ঘরে আছে কুলবধূ মুখে নাহি সব মধু
ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই
- Sub Title: তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে
বাজিছে বাঁশরি কার অজানা সুরে
- Sub Title: ডাকিছে সে যেন তার সুদূর বঁধুরে
মন তুই দেখ না খুঁজে দেহের মাঝে
- Sub Title: কী ধন দিলেন মহাজনে
কাইন্দ না রাই পাগল হইয়া
- Sub Title: হইয়া আসবে কালা গাঁথো মালা নিরলে বসিয়া
বাংলা
English 
Comments