“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গিরিধারী নাগর ওরে বংশীধারী
গিরিধারী নাগর ওরে বংশীধারী
  • Sub Title: সারা নিশি রইলায় কার বাড়ি

গিরিধারী নাগর ওরে বংশীধারী
সারা নিশি রইলায় কার বাড়ি।।

সাজাইয়া ফুলেরই শয্যা
মুই অবলা নারী
পাইলাম লজ্জা বাসি শয্যা
সই লো নয়নে বয় বারি রে।।

হাতের বালা গলের মালা
নেও গো সখি তোরা
পোড়া গায়ে আর কত শোভে
হায় রে নূপুর নীলাম্বরী রে।।

রাত্র হলো ভোর ধরি
সুর কোকিলায় গায় সারি
দুর্বিন শাহ কয় আর কত সই
আমি সাজলাম শেষ নাইওরি রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এমন সমাজ কবে গো সৃজন হবে
এমন সমাজ কবে গো সৃজন হবে

এমন সমাজ কবে গো সৃজন হবে

  • Sub Title: যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে
শুন মাইয়ার পরিচয়
শুন মাইয়ার পরিচয়

শুন মাইয়ার পরিচয়

  • Sub Title: অনন্ত মাইয়া দেখ চাইয়া এক মাইয়া সৃষ্টি প্ৰলয় চি
ঈদ আসলে কি দুঃখ দিতে
ঈদ আসলে কি দুঃখ দিতে

ঈদ আসলে কি দুঃখ দিতে

  • Sub Title: আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন