বন্ধুগণ মাইজভাণ্ডার প্রেমের দরবার।
প্রেমের খেলা আজব লীলা নিত্য আশেকের গোলজার।প্রেমের দরবারে মেলা মিলে আশ্বিনের সাতাশ তারিখ,
মাঘের দশ বাইশে চৈত্র মিলন কেন্দ্র আছে ঠিক,
জীন পরি ফেরেস্তা আসে মানুষ বেশে বেশুমার।পীর বুজর্গ কত আসে চিনিবারে সাধ্য নাই,
আমার কথা বিশ্বাস নয়ত দেখনা দরবারে যাই,
মুশকিলেতে আসান পাবে দয়া করবে পরোয়ার।অলিউল্লার দরবার আর খোদার দরবার এক সমান,
মাওলানা রূমী সাহেবে দিয়াছে তাহার প্রমাণ,
আখেরি জামানার গাউছ এসেছে ভাই মাইজভাণ্ডার।রমেশ বলে ভাল মন্দ আমিও দরবারে যাই,
মাওলা ধনে চায়না ফিরি আমার মোটে ভক্তি নাই,
পাপীরে করেনা ঘৃণা এই ভরসা করি সার।
বন্ধুগণ মাইজভাণ্ডার প্রেমের দরবার
- Sub Title: প্রেমের খেলা আজব লীলা নিত্য আশেকের গোলজার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 28
বাউল গান এর নতুন প্রবন্ধ
বন্ধু সর সর
- Sub Title: পন্থের মধ্যে বাঁকা কুড়ি কেন এমন কর
আকাশ কাঁদে বাতাস কাঁদে
- Sub Title: কাঁদে আমার মন
পিরিতের কি এত যন্ত্রণা, আগে জানি না
- Sub Title: জানিলে তাহার পিরিতে আমি মজতাম না
ঈদ আসলে কি দুঃখ দিতে
- Sub Title: আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে
দিন কাটালেম হেলে ঢেলে
- Sub Title: (অমন) সাধন ভজন করবিনা গো মজিয়ে রলি ধূলা খেলে
জলের ঘাটে দেইখে আইলাম
- Sub Title: শ্যাম চিকন কালিয়া
হাওয়াতে বিমান চলে
- Sub Title: কে তার চালক বল, বল দেখি রে সুধী কুল
দমে দমে জপো রে মন
- Sub Title: লা-ইলাহা ইল্লালাহ
বিচার করি চাইয়া দেখি সকলেই আমি
- Sub Title: সোনা মামি! সোনা মামি গো! আমারে করিলায় বদনামি
মাইজভাণ্ডারে কী ধন আছে
- Sub Title: চামড়ার চোখে দেখবি না
প্ৰাণ সজনী আইজ কি শুনি মধুর ধ্বনি কানন বনে
- Sub Title: রাধা বৈলে বাজল বাঁশি শ্যামের বাঁশি কি মোহিনী জানে চি
মনাগুনে দগ্ধ হইয়া
- Sub Title: ব্ৰজেশ্বরী রাধা ধুয়া
বাংলা
English 