শুনগো ললিতে প্ৰাণনাথ কোথা
সুখের যামিনী যায়
বিশাখা আনিতে গেল প্ৰাণনাথেকেননা আনিল তায়।।
নিশিগত প্ৰায় ডাকে কোকিলায়
শুনে কি শুননা তায়
আসিবে বলিয়ে গেল গো চলিয়ে
পিপাসে পরান যায়।।
আগে না জানিয়ে পাছে না জানিয়ে
পিরিতি দিয়েছি দায়
কালার পিরিতি নিল কুল জাতি
গৃহে থাকা হল দায়।।
অন্তরে প্রবেশি করেছে উদাসী
বাঁচি কিনা বাঁচি তায়
টানিলে দ্বিগুণ করে গো বেদন
ছিঁড়িলে ছিঁড়া না যায়।।
করা গো মন্ত্রণা না সহে যন্ত্রণা
জীবনসংশয় প্ৰায়
প্ৰাণনাথ বিনে জীব কি পরাণে
শ্ৰী রাধারমণে গায়।।
শুনগো ললিতে প্ৰাণনাথ কোথা
- Sub Title: সুখের যামিনী যায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 11
বাউল গান এর নতুন প্রবন্ধ
যাঁরে প্রেমে বাধ্য করেছি
- Sub Title: তাঁরে কি আর আগলে রেখেছি
দিনে দিনে হলো আমার দিন আখেরি
- Sub Title: আমি কোথায় ছিলাম কোথায় এলাম
মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই
- Sub Title: হাড়কুটা পরিশ্রম করি খাইতে নাহি পাই
একদিন আসবে পরকাল
- Sub Title: ছরকাত ও মৌত
রাজরাজেন্দ্র জয় জয়তু জয় হে
- Sub Title: ব্যাপ্ত পরতাপ তব বিশ্বময় হে
এই দেহেরই রঙমহলায়
- Sub Title: খেলিছেন লীলা-বিহারী
আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা
- Sub Title: তবে আমার মানবজন্ম কেন বঞ্চিত করা
সজনী আমি কি হেরিলাম গৌরাঙ্গরূপ মনোহরা
- Sub Title: নিশি অন্তে ভোর যামিনী হেরিলাম গৌরচান্দ গুণমণি
মা আমার অন্নপূর্ণা
- Sub Title: বাবা আমার পাগল খ্যাপা
শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা
- Sub Title: কামরতি রাখলো কোথা
সব কাজে হাত লাগাই মোরা সব কাজেই
- Sub Title: বাধা বাঁধন নেই গো নেই
বাংলা
English 
Comments