“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: আমি মানুষ চিনে প্রেম করিলাম আশা পূর্ণ হলনা

প্রেম করে হল একি যাতনা, বন্ধু এলোনা।
আমি মানুষ চিনে প্রেম করিলাম আশা পূর্ণ হলনা।।

আশা ছিল প্রাণে প্রাণে মিলিব দুই জন,
করব প্রেম আলাপন।
এক পালঙ্কে করব শয়ন দুইজনে এক বিছানায়।।

হৃদয় সিংহাসনে বন্ধু আছে সর্বদায়,
আমি আছি তার আশায়,
স্বপনেতে দেখা দিয়া আর তো দেখা দিল না।।

শঠের পিরিতি জলের রেখা জল ফুরালে নাই,
তার চিহ্ন নাহি পাই।
দেখবার আশে জীবন কাটাই দুঃখ আমার গেলনা।।

গোপনে দেখা দিবে ওয়াদা ছিল,
বন্ধু কেন ভুলিল।
রমেশ মরণ দিন পর্যন্ত বুঝল তবু আশা ছাড়ব না।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

উদয় হইল ভানুরে, কানাই উঠো রে জাগিয়া

  • Sub Title: ডাকে ধেনু আয় ভাই কানু গোষ্ঠের লাগিয়া রে
রাধারমণ দত্ত

তোরা কে যাবে সই যমুনা নীরে

  • Sub Title: শুনে বাঁশি মন উদাসী চিত্তে কি ধর্য ধরে ধু
শাহ আব্দুল করিম

সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে

  • Sub Title: তুমি জানো আমার বেদন আর বলিব কারে
শাহ আব্দুল করিম

খাজা তোমার প্রেমবাজারে

  • Sub Title: আমি কাঙাল যেতে চাই
মাইজভাণ্ডারী গান

সজিদা সহজ কথা নয়

  • Sub Title: করিলে মোশরেক, না করিলে কাফের হয়
মাইজভাণ্ডারী গান

আয় মেরা নাইয়া গুরু জী

  • Sub Title: হাতে নাই কড়ি, পার কর মোরে
রাধারমণ দত্ত

তোরে কে শিখাইলো গো নিদারুণ মান

  • Sub Title: বারে বারে শ্যামকে ধনি কইলে অপমান ধু
দুর্বিন শাহ

মদনমোহন রূপে

  • Sub Title: আমার মন করেছে চুরি গো
রাধারমণ দত্ত

কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া

  • Sub Title: মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া
কবিয়াল রমেশ শীল

চলরে মন ত্বরাই যাই

  • Sub Title: গাউসুল আযম মাইজভাণ্ডারী স্কুল খুলেছে
রাধারমণ দত্ত

বাঁশি কে বাজাইয়া যায়

  • Sub Title: এমন সুখের বাঁশিয়ে রাধারে জাগায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন