“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রে বন্ধু কানাই কালিয়া
রে বন্ধু কানাই কালিয়া
  • Sub Title: হাতে লও মোহন বাঁশি ভব জ্বালা ছাড়িয়া

রে বন্ধু কানাই কালিয়া
হাতে লও মোহন বাঁশি ভব জ্বালা ছাড়িয়া।।
অরি সনে বনে গেলে সাজ কাজ অঙ্গে৷

হাতেতে মোহন বাঁশি ধেনুপাল সঙ্গে৷
অকস্মাৎ হইল তোমার মন বাউল একি
কাম সাগরে ঝাম্প দিলে ধেনু বেণুই রাখি৷
কাম সাগরে ঝাম্প দিয়া গুরু কইলে লাই
সেই খেলাতে দিবা গত দিনত বাকী নাই৷
খেলনাতে মত্ত হয়ে বেলা হল শেষ
অনুরাগে উঠলো বধূ আলো শিরের বেশ৷
ধেনু বেণু যথা ছিল না পায় খুঁজিয়া
সাজি কাজ সব নিছে তস্করে হরিয়া৷
সব খোয়াইয়া কানাই ভাবে আপন মনে
মায়ে জিজ্ঞাসিলে কথা বুঝাই কেমনে৷
গুরু ধরি নাম জপ ঠাকুর কালিয়া
হরে ছিল যত ধন পাইবে ফিরিয়া৷… বাজাও সৰ্বক্ষণ
রাধিকা আসিবে ঘাটে কয় রাধারমণ৷

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌
আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌

আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌

  • Sub Title: তোমার পিছন পিছন নেচে নেচে ঘুর লেগেছে তাধিন্ তাধিন্
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার

  • Sub Title: সে যে হেথা গান গাহে না! সে যে মোরে আর চাহে না!
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন

কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন

  • Sub Title: লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন ওগো তায় জাগাইনু রে
হরি বল রে সুজন নাইয়া
হরি বল রে সুজন নাইয়া

হরি বল রে সুজন নাইয়া

  • Sub Title: কাঁচা ডালে ধরছে মধু শুকনা ডালে ফল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন