পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না
হরির নাম নিলে রে মন যাবে রে ভবের যন্ত্ৰণা।।
মন রে, যখন ছিলে মার উদরে ভজব বইলে দামোদরেমিছা মায়াতে পড়ে সে কথা তোর মনে নাই
গনার দিন ফুরাই গেলে সেদিন আর আসবে না৷
মন রে যখন তোমার কফ অসিরে, ক্রমে ঊর্ধ্বশ্বাস বহিবে
ঘরের বাহির কইরা দেবে আরতি ঘরে রাখবেনা।।
মনরে ভাইবন্ধু প্ৰতিবেশী শিয়রেতে কাঁদবে বসি
তখন তোমার প্রাণপ্রিয়সী চউখ তুলে চাইবে না।।
মন রে মরলে নিবে শ্মশানঘাটা রইবে দালানকোঠা
বিষয় বিত্ত কোন কিছু সঙ্গে যাবে না।।
মন রে যত সব টাকাকড়ি সিন্দুকেতে রবে পড়ি
সঙ্গে নিবে পাঁচ কড়ি আম্র কাষ্ঠ দুচার-খানা।।
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না
- Sub Title: হরির নাম নিলে রে মন যাবে রে ভবের যন্ত্ৰণা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 11
বাউল গান এর নতুন প্রবন্ধ
সমুখে শান্তিপারাবার
- Sub Title: ভাসাও তরণী হে কর্ণধার
জীবে যে যা ভাবে বাঞ্ছা করে
- Sub Title: বাঞ্ছা পুড়ায় সেভাবে রে সেভাবে
প্রিয়ে, তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে
- Sub Title: রাঙা চরণতলে নেচে নেচে
নাম-হারা ঐ গাঙের পারে বনের কিনারে
- Sub Title: বেতস-বেণুর বনে কে ঐ বাজায় বীণা রে
অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া
- Sub Title: গেছে সুখ গেছে দুখ গেছে আশা ফুরাইয়া
কোন বা দেশের মানুষ গো, ও বলো
- Sub Title: কোন বা দেশে যাবো
জলের ঘাটে দেখিয়া আইলাম কি সুন্দর শ্যামরায়
- Sub Title: শ্যামরায় ভমরা গো ঘুরিয়া ঘুরিয়া মধু খায়
না আসিয়া মনচোরা নিশি হইল ভোর
- Sub Title: পুরুষ ভ্ৰমর জাতি নিদয়া নিষ্ঠুর
বলি ও ননদী আর দু মুঠো
- Sub Title: চাল ফেলে দে হাঁড়িতে
সাকি! বুল্বুলি কেন কাঁদে গুল্-বাগিচায়
- Sub Title: সাকি! বুল্বুলি কেন কাঁদে গুল্-বাগিচায়
এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে
- Sub Title: দেখে ভবনদীর তুফান
বাংলা
English 
Comments