“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওরে চাষি ভাই, শক্ত হাতে লাঙ্গল ধরা চাই
ওরে চাষি ভাই, শক্ত হাতে লাঙ্গল ধরা চাই
  • Sub Title: যত্ন গুণে রত্ন ফলে পরিশ্রমে প্রাণ বাঁচাই

ওরে চাষি ভাই, শক্ত হাতে লাঙ্গল ধরা চাই
যত্ন গুণে রত্ন ফলে পরিশ্রমে প্রাণ বাঁচাই।।

উৎপাদনের প্রয়োজনে চলো এবার সর্বজনে
মাটির সনে মনেপ্রাণে আমরা করি লড়াই।।

কৃষক মজুর সবাই মিলে আছি বাংলামায়ের কোলে
পরিশ্রমে সোনা ফলে তবে কেন দুঃখ পাই।।

মাছ ফলাও গাছ লাগাও যত পারো শবজি ফলাও
পাট ফলাও তুলা ফলাও ধান সরিষা বুট কালাই।।

কাজ করে যাও মনোবলে কৃষক মজুর তাঁতি জেলে
বাউল আবদুল করিম বলে এ ছাড়া আর উপায় নাই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ললিতে বিনয় করি বলিগো শ্যাম
ললিতে বিনয় করি বলিগো শ্যাম

ললিতে বিনয় করি বলিগো শ্যাম

  • Sub Title: সে বড় কঠিন অতি নিদারুণ নারীবধের ভয় রাখে না
যে জন সাধকেরই মূল গোড়া
যে জন সাধকেরই মূল গোড়া

যে জন সাধকেরই মূল গোড়া

  • Sub Title: বে মুরিদ বে-তালিম সে-ত,ফিরছে সদায় বেদ ছাড়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন