মন চল রে দেশে যাই বিদেশ আসি শুইয়া দিলাম রে কাল কাটাইয়া।। ধু।।
দেশের মায়া গেলে ভুলিয়া বিদেশে রইলে পড়িয়া রে
লাভ ক্ষতি না দেখলে চাইয়া হিসাব করি দেখা চাই৷লইয়া আসলে ষোল্ল আনা লাভ কইলে না খরচ দুনা
তার উপরে হইল দেনা আসলের ত খবর নাই৷
কাম ক্ৰোধ মোহ মায়া এসব তো কেবল ছায়া
ভাবি দেখরে মন বেহায়া কখন আছে কখন নাই৷
যখন তুমি দেশে যাবে কে তোমার সঙ্গী হবে
স্ত্রী-পুত্ৰ কেও না যাবে শেষে সম্বল কর তাই৷
সঙ্গের সাখী হবে যিনি তাহারে লও রে চিনি
শাস্ত্ৰে বেদে সবখানে ঐ কথা দেখতে পাই৷
ভাবিয়া রাধারমণ বলে দিন গেল মোর অবহেলে
কোন ঘড়ি যে যাব চলে তার তো কোনো নিশ্চয় নাই।।
মন চল রে দেশে যাই বিদেশ আসি
- Sub Title: দেশের মায়া গেলে ভুলিয়া বিদেশে রইলে পড়িয়া রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
মোর ধেয়ানে মোর স্বপনে
- Sub Title: পরান- প্রিয় দিয়ো হে দেখা!
লোভে লবেনিরে নগরবাসী বিশ্বাসে আকাশের এক ফুল
- Sub Title: দেব ঋষি না পায় ধ্যানে সে ফুল মহাদেবের অনুকূল চি
প্ৰেমরসের ফুলবাগানে সঙ্গোপনে কুসুমকলি ফুটিয়াছে
- Sub Title: কমলের গন্ধে অন্ধ মকরন্দ মধু লোভে খুঁজতে আছে
বাপবেটা করে ঘটা একঘাটেতে নাও ডুবলে
- Sub Title: হেট নয়নে দেখ না চেয়ে
দেহরাজ্য নষ্ট হইল
- Sub Title: কুশাসন আর অত্যাচারে
আজি দোল-ফাগুনের দোল লেগেছে
- Sub Title: আমের বউলে দোলন-চাঁপায়
শ্যাম কালা পাশা খেলবি আজ নিশি
- Sub Title: আমি যদি হারিখেলা শুনছে চিকন কালা
দিনের বিচার করো
- Sub Title: দিনশেষে তব সমুখে দাঁড়ানু ওহে জীবনেশ্বর
প্রেমের হাটে যাবে যদি
- Sub Title: আর নাই বেলা; চলরে এখন ধু
পড় রে দায়েমী নামাজ, এ দিন হল আখেরি
- Sub Title: মাশুক (৩) রূপ রেখে দেলে
পিয়াসী প্রাণ তারে চায়
- Sub Title: এনে দে তায়
মান কর না ওগো রাধে
- Sub Title: তোমায় করি মানা
বাংলা
English 
Comments