আগে জানো আহাদের খবর
আলিফ লাম মীম, আহাদ নুরী
করছে খেলা তিন অক্ষর।।আলিফেতে লাম মিশাইয়া
মীমেতে মায়া লাগাইয়া রে
আহাদে ইছিম হইয়া
খেলতেছে করে মক্কর।।প্রথমে আহাদ ছিল
ইছিমে মিশিয়া গেল রে
ছয় অক্ষরে যোগ ধরিল
জানা দরকার নিরন্তর।।আলিফেতে আল্লা ছিল
‘হাঁ’ শব্দে নুর সৃজন করল রে।
দালেতে দুনিয়া হলো
করিয়া দিলো পসর।।ইয়াতে ইয়াদ করিয়া
সিনেতে দিলেন ছাকিয়া রে
মীমেতে মায়া লাগাইয়া
সৃজিলেন আদম শহর।।আলিফে খেলা খেলিয়া
লামেতে গেলা মিশিয়া রে।
তার ভিতরে মায়া হলো
দুর্বিন শাহ কয়, মীম অক্ষর।।
আগে জানো আহাদের খবর
- Sub Title: আলিফ লাম মীম আহাদ নুরী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 35
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভজ ও মন প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য
- Sub Title: অবধূত নিত্যানন্দ রায়
কে পারে মকরউল্লার মকর বুঝিতে
- Sub Title: আহাদে আহমদ নাম হয় জগতে
শাহজালাল বাবার দোয়াতে
- Sub Title: কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে
খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে
- Sub Title: নবির তরিক ন্যায় উম্মত জাহেরায় পুসিদাতে
আয় রে গোষ্ঠে যাবেনি কানাই
- Sub Title: হাম্বা হাম্বা করে ধেনু
আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা
- Sub Title: প্রভাত তারে খুঁজতে যাবে-ধরার ধুলায় খুঁজে পাবে
আনন্দধারা বহিছে ভুবনে
- Sub Title: দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে
ধরলে না অধরারে, ওরে পাগল
- Sub Title: ধরলে না অধরা
রসুল যিনি নয়গো তিনি আব্দুল্লার তনয়
- Sub Title: আগে বোঝো পরে মজা
অসীম সংসারে যার কেহ নাই কাঁদিবার
- Sub Title: সে কেন গো কাঁদিছে!
কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী
- Sub Title: পুলিন বনে বংশীর ধ্বনি সজনী গো মনে অনুমানি চি
শ্যাম না কি বাজায় মোহন বাঁশি গো সখী
- Sub Title: ঐ শোনা যায় কদমতলায় সখী ধু
বাংলা
English 
Comments