“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইয়া কি তায় চিনলে না রে মন
মাইয়া কি তায় চিনলে না রে মন
  • Sub Title: মাইয়ার অনন্ত গুণ জুলন্ত আগুন মাইয়াতে জন্মমরণ চি

মাইয়া কি তায় চিনলে না রে মন।। ধু।।
মাইয়ার অনন্ত গুণ জুলন্ত আগুন মাইয়াতে জন্মমরণ।। চি।।
করেন মাইয়ার সাধন নন্দের নন্দন দ্বাপর যুগে বৃন্দাবন

মাইয়ার মান ঘুচাইতে জুড়িহাতে মাঘে রাইরা চরণ সাধন।। ১।।
মাইয়ার প্ৰেমরসে ভাসে পেয়ে উজ্জ্বল রসের আস্বাদন৷
মাইয়ার রুপেতে স্বরূপ মিশাইয়ে শ্যাম অঙ্গ হয় গৌরবরন।। ২।।
দেবের দেব মহাদেব জানেন মাইয়ার যতন
নিয়ে উরে হৃদি শিরে নারী করে কৃষ্ণযোগ সাধন।। ৩।।
আছে রসিক দ্বাদশ গোস্বামী মাইয়ার প্রেমে মহাজন
আমি বামন হইয়ে চান্দ ধরতে আশা কহে শ্ৰীরাধারমণ।। ৪।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বাঁশি রে নিরলে কুটিরে বৈসে মন পাখি
বাঁশি রে নিরলে কুটিরে বৈসে মন পাখি

বাঁশি রে নিরলে কুটিরে বৈসে মন পাখি

  • Sub Title: বাঁশির মরম কেইবরে শ্যামের বাঁশি যে দুঃখ আমার অন্তরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন