“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জীবন থাকিতে গো পিরিতে আর মন দিও না
জীবন থাকিতে গো পিরিতে আর মন দিও না
  • Sub Title: ও তোর পদে ধরি বিনয় করি গো ওহে গো ললিতা সখী

জীবন থাকিতে গো পিরিতে আর মন দিও না।। ধু।।
ও তোর পদে ধরি বিনয় করি গো, ওহে গো, ললিতা সখী
আমি কাতরে করি গো মানা৷

ঘরে বারে হইলাম দোষী, কিবা দিবা কিবা নিশি
চিন্তিতেছি বিরলে বসিয়া;
আমার ভেবে তনু হইল সারা গো, কান্দাশূন্য দিন যাবে না৷
মন প্ৰাণ দিয়ে বান্ধা, পাইবে লোকের নিন্দা,
রাখবে জীবন শেলেতে বিন্ধিয়া,
তোর নিত্যই প্রেমের একাদশী গো, দ্বাদশীর আর নাই পারণা
রাধারমণ চান্দের প্রাণ, হয় না কেন সমনধামান,
পাপ প্রেমের তার কি বাখান;
আমার যায় না কেন সে যেখানে গো, প্ৰাণে আর ধৈর্য মানে না৷

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে
এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে

এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে

  • Sub Title: বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে
সকল দিকধর্ম আমার বোষ্টমী
সকল দিকধর্ম আমার বোষ্টমী

সকল দিকধর্ম আমার বোষ্টমী

  • Sub Title: ইষ্ট ছাড়া কষ্ট পাই ঐটে আমার নষ্টামি
ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি
ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি

ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি

  • Sub Title: আনিয়া প্রেমের বন্যা ভাসাইলায় অবনী
মন চল রে দেশে যাই বিদেশ আসি
মন চল রে দেশে যাই বিদেশ আসি

মন চল রে দেশে যাই বিদেশ আসি

  • Sub Title: দেশের মায়া গেলে ভুলিয়া বিদেশে রইলে পড়িয়া রে
ওগো তোমার নিগূঢ় লীলা সবাই জানে না
ওগো তোমার নিগূঢ় লীলা সবাই জানে না

ওগো তোমার নিগূঢ় লীলা সবাই জানে না

  • Sub Title: নিরঞ্জন সেই প্যাঁচেরাপুঞ্জি ধারা সে ভেদ বোঝা গেল না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন