“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ববম ববম কমলপদে দণ্ডব্যৎ ও কাশীনাথ
ববম ববম কমলপদে দণ্ডব্যৎ ও কাশীনাথ
  • Sub Title: ও সমুদ্র মন্থনকালে বিষ উঠে উথাইলে

ববম ববম কমলপদে দণ্ডব্যৎ ও কাশীনাথ
ও সমুদ্র মন্থনকালে বিষ উঠে উথাইলে।।
সেই বিষ ও করিলায় পান ও কাশীনাথ

ও বিষ ও খাইয়া বেভোর হইয়া পাৰ্বতী কুলে লইয়া
সেই ধরে নীলকণ্ঠ নাম।।
লঙ্কাতে রাবণ দুষ্ট মদ মাংস খাইয়া তুষ্ট
সেও তো আছিল তোমার দাস
রাম যারে সংহারিল বৈকুণ্ঠে চলিয়া গেল
তাহারে তরাইলায় নিজ গুণে।।
সিংহ ব্যাঘ্রেরে থুইয়া বিল্বডালে উঠ বাইয়া
শিবরাত্র চতুর্দশী দিনে
ভাইবে রাধারমণ বলে শম্ভুনাথের পদকমলে
অন্তিমকালে দিও চরণতরী।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

স্টিমারে কী আজব কল
স্টিমারে কী আজব কল

স্টিমারে কী আজব কল

  • Sub Title: উপরতলায় ইঞ্জিন আর নিচতলাতে ছাড়ে জল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন