“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি

ও আমার ভাটিয়ালি গাঙের পানি
বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি।।

স্রোতবেগে যাও সকাল-সন্ধ্যা কিংবা দুপুরবেলা
এপার ভাঙো ওপার গড়ো এই তো তোমার খেলা
দুকুল ভাঙা আশা লইয়া রে আমি কান্দি দিন-রজনী।।

বায়ুবেগে দোলো তরঙ্গে উঠাও যে লহর
নৌকা ডুবাও প্রাণে মারো কতই সদাগর
তোমার সঙ্গে যাইতে নারি রে আমার নাই কাণ্ডারি তরণি।।

উজান বাঁকে চাইতে চাইতে গেল দুই নয়ন
দুর্বিন শাহ কয় আইল না রে বন্ধু কালার চান
আইজ আসবে কাইল আসবে বলে রে আমার গেল দিনযামিনী।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

ঐ শুনি গো মোহন বাঁশি

  • Sub Title: মনোচোরায় বাজায় বাঁশি গৃহে থাকা দায় চি
মাইজভাণ্ডারী গান

আমি ঐ রূপসী আমি ঐ রূপসী

  • Sub Title: আমা হেরিবারে বিধি, নয়ন তৃষী
রাধারমণ দত্ত

না আসিয়া মনচোরা নিশি হইল ভোর

  • Sub Title: পুরুষ ভ্ৰমর জাতি নিদয়া নিষ্ঠুর
রাধারমণ দত্ত

সহিতে পারি না বিরহের যাতনা

  • Sub Title: আইল না শ্যাম গুণমণি
মাইজভাণ্ডারী গান

ধনাধারে তালা মেরে

  • Sub Title: তালা খোলা ধন গোলা, হলে হবে জ্বালাতন
মাইজভাণ্ডারী গান

ওহে মুঢ়মতি মন বৃথা

  • Sub Title: নিদ্রা ত্যাজি হও সচকিত
বাউল কবি রশিদ উদ্দিন

জ্বালা জুড়ায় না

  • Sub Title: সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে
রাধারমণ দত্ত

তোরা কে যাবে সই যমুনা নীরে

  • Sub Title: শুনে বাঁশি মন উদাসী চিত্তে কি ধর্য ধরে ধু
কবিয়াল রমেশ শীল

প্রেম বিচ্ছেদে আমার জীবন যায়

  • Sub Title: নিঠুর বন্ধুয়া মোরে ফিরিয়ে না চায়
রাধারমণ দত্ত

নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী

  • Sub Title: নামেতে বিরাম দিও না মন বেপারী (চি)

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন