“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভাঙা তরি লইয়া রে
ভাঙা তরি লইয়া রে
  • Sub Title: ভব নদী বাইয়া রে

ভাঙা তরি লইয়া রে
ভব নদী বাইয়া রে
ছিঁড়া বাদাম উজান হাওয়া
কেমনে দিতাম পাড়ি রে।।

এ ভবের বাজারে আইলাম
করিতে বেপার রে
শেষ বাজারে দোকান খুলে
হইয়াছি লুজার রে
সঙ্গের সাথী ছিল যারা
সব গেল ছাড়িয়া রে
কার বা আশে রইলাম বসে
বেলা গেল ফুরাইয়া রে।।

দক্ষিণা বাতাসে
নদীর উঠেছে লহর রে
নিয়াশে পড়িল মারা
কত সদাগর রে
কূল নাই কিনারা নাই
নাই সে গাঙের তলা রে
সঙ্গী নাই মোর
নদীর পারে কান্দি সন্ধ্যাবেলা রে।।

মুর্শিদ নামের সারি গাইয়া
ভাটির বাঁকে বাইয়া রে
মনে লয় ধরিলাম পাড়ি
নামের পাল উড়াইয়া রে
দুর্বিন শাহর নাই ভরসা
দয়াল মুর্শিদ বিনে রে
বিপদে বাঁচাইতে পারে
তারই নিজ গুণে রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আকাশভরা সূর্য-তারা
আকাশভরা সূর্য-তারা

আকাশভরা সূর্য-তারা

  • Sub Title: তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

  • Sub Title: কবি ভাবেন-যৌবন আর ফুল সকালে ফুটে সন্ধ্যায় যায় ঝরে ফুলের মালাকে মিলন-রাতের শেষে স্রোতে ফেলে দিতে হয় -এই তার নিয়তি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন