“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: বাংলাদেশের হত্যা নমুনা

আমরা ভুলব না
বাংলাদেশের হত্যা নমুনা
স্মরণ হইলে পূর্বের কথা
ইতিহাসে ধরে না।

আমরা ছিলাম বঙ্গমাতার
বীরসেনা সিংহ সন্তান
আমাদেরই সৎ বুদ্ধিতে
এসেছিল পাকিস্তান
নওয়াব স্যার সলিমউল্লা
বাঙালির অগ্রসেনা।।

মুসলিম লীগের প্রতিষ্ঠান
তিনি দিলেন গড়িয়া
জাতির পিতা কায়েদে আজম
যোগ দিলেন তাই আসিয়া
ধর্মযুদ্ধের রক্ত দানে
পাকিস্তান হয় গঠনা।।

স্বাধীনতার জন্য
রায়ট করে হিন্দু-মুসলমান
হাজার হাজার বাঙালিরা
দিয়াছিল রক্তদান
স্বাধীন পাইল পাঞ্জাবি পাঠান
আমরা স্বাধীন পাইলাম না।।

পূর্ববঙ্গে প্রধানমন্ত্রী
সাজিলেন নুরুল আমিন
গুলি করে ছাত্র মারে
ঘটাইল দেশের দুর্দিন
বাংলা ভাষার আন্দোলনে
হইল এই দুর্ঘটনা।।

দুর্ভিক্ষেরই করাল ছায়া
দেশেতে নেমে আইল
যোলো টাকা লবনের সের
বাজারেতে বিকাইল
এক শ টাকা চাউলেরই মণ
বাজারে পাওয়া যায় না।।

সর্বশেষে নেমে আইল
মার্শাল ল আইয়ুব শাসন
কী সুন্দর ফন্দি আঁটিয়া
দেশের শোষণ
এগার বৎসর বাংলার অস্তিত্ব
আর রইল না।।

বড়ো বড়ো ব্যবসায়ী হয়
পশ্চিম পাকিস্তানি
আদমজী আর দাউদ সায়গল
হারুন আর ভাওয়ানি
একচেটিয়া ব্যবসা করে
পাইয়াছে আমিরানা।।

মরুভূমি বালুচর ছিল
পশ্চিম পাকিস্তান
সেখানে আজ ফলিতেছে
তুলা ভুট্টা গম আর ধান
সোনার বাংলা হইল শ্মশান
নয় মাস থাকে জল বন্যা।।

ধান সরিষা আলু তামাক
পাট ইক্ষু চা পাতা
পূর্ব পাকিস্তানে ফলে
জানে সবে এ কথা
ফলাই শুধু চক্ষে দেখি
খাবার বেলায় মিলে না।।

সোনার বাংলায় ফসল ফলে
পশ্চিম পাকিস্তানে যায়
ভাগ বাটোয়ারা করেন সেথায়
আমাদের মুরব্বিরায়
চারি অংশেরই একটা অংশ
মোদের ভাগ্যে পড়ে না।।

বিপ্লবেরই অগ্রনায়ক
বঙ্গবন্ধু নাম নিয়া
শান্তির বাণী শুনাইলেন
মোদের কাছে আসিয়া
ছয় দফারই দাবি দিয়া
করেন শান্তি কামনা।।

ছয় দফারই মধ্যস্থলে
আর কত দফা রয়
চিন্তা করলে পাওয়া যাবে
শুধু মুখের কথা নয়
কোরান সুন্নার সমর্থিত
সাম্যবাদের সূচনা।।

গরিব দুঃখী চাষি মজুর
সবার সমান অধিকার
শেখ মুজিবের সাম্যনীতি
দেখেন কত চমৎকার
দুর্বিন শাহ কয় ছয়টা দফা
মনেতে কেউ ভুলবেন না।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

প্ৰাণ যায় যায় গো কালিয়ার বিচ্ছেদ জ্বালায়

  • Sub Title: ডালে বইসে কালসৰ্পে দংশিল শ্ৰীরাধার গায়
শাহ আব্দুল করিম

হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে

  • Sub Title: তোমরা যে বুঝাও গো সখি মনে কি মানে
রাধারমণ দত্ত

আমার শ্যামকে আনিয়া দেও গো তোরা

  • Sub Title: কই গো তোরা কই গো ও শ্যাম মনোহরা ধু
রাধারমণ দত্ত

যাবে যদি মন সহজ ভাবের দেশে

  • Sub Title: অধর মানুষ বিরাজ করে সহজ রসে চি
কবিয়াল রমেশ শীল

গুরুজিকো নাম জপরে মনুয়া

  • Sub Title: গুরুজিকো চরণ মে বহুত মেওয়া হ্যায় নফর বনকে রেনা রে (মনুয়া)
রাধারমণ দত্ত

ঐকি শুনা যায় গো বিধুমুখী রাই

  • Sub Title: বাঁশির সাতে প্ৰাণনাথে প্ৰাণ লইয়া যায় গো চি
রাধারমণ দত্ত

কি করি উপায় গউর, আমায় দেও পদাশ্রয়

  • Sub Title: ভব সাগরে ডুবে মরি আমাকে হইলে নিদয় ধু
মাইজভাণ্ডারী গান

শুনি বারে বারে কার প্রেম

  • Sub Title: চুনু চুনু ধ্বনি সদা কোথা বাজে
রাধারমণ দত্ত

উদয় হইল হে গৌরাঙ্গচান্দ গৌড় দেশে

  • Sub Title: সঙ্কীর্তন যজ্ঞারম্ভে তিমিরান্ধ নাশে
রাধারমণ দত্ত

মাইয়া কৃষ্ণভজনের মূল মাইয়ার প্ৰেম পাথরে

  • Sub Title: সাতার দিয়ে অনায়াসে মিলবে কুল ধু
মাইজভাণ্ডারী গান

প্রভু কৃপা কি বর্ণিব

  • Sub Title: গাউসে আজম যিনি, সর্বকার শিরোমণি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন