“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শ্যাম পিরিতে এত জ্বালা গো
শ্যাম পিরিতে এত জ্বালা গো
  • Sub Title: আগে তো না জানি

শ্যাম পিরিতে এত জ্বালা গো
আগে তো না জানি
প্রেম বিষ দংশিল যারে
বাঁচে না গো তাহার প্রাণী।।

সখি গো-
প্রেমরোগে ধরে যারে
আয়ু থাকতে প্রাণে মারে
গোকুলে সে হয় গো কলঙ্কিনী
তোমরা কেউ ঠেকিও না প্রেমের ফান্দে
প্রেমের মর্ম না চিনি।।

সখি গো-
প্রেমের আছে দুইটি শাখা
সরল প্রেমে অন্তরে রাখা
গরল প্রেমে হরে গো পরানি
গরল প্রেমে আছে বিষ
খাইও না জানি-শুনি।।

সখি গো-
যে হইয়াছে প্রেমের মরা
তার কি আর বাঁচা মরা
ভাবে কি আর হইবে কলঙ্কিনী
এ দুর্বিন শাহ চিরদোষী
পাই যদি চরণ দু-খানি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চিরদিন জল সেঁচে আর
চিরদিন জল সেঁচে আর

চিরদিন জল সেঁচে আর

  • Sub Title: জল মানে না এই ভাঙ্গা নায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন