নদীর কূলে জলের ছলে
কলসি কাঁখে লইয়া
নয়ন জলে বুক ভেসে যায়
ভাটিয়াল নাও দেখিয়া রে
ঘাটে ভিড়াইও নাও রে।।সখি রে-
অবলা দুঃখিনীর ঘাটে
নাও ভিড়াইত যদি
যাইতাম প্রাণবন্ধুয়ার দেশে
পাড়ি দিয়া নদী রে।।সখি রে-
হইতাম যদি বনের পাখি
যাইতাম উড়া দিয়া
দেখতাম বন্ধু কার বা কুঞ্জে
রইয়াছে ভুলিয়া রে।।সখি রে-
দুর্বিন শার যৌবনসাগরে
পড়ে গেল ভাটা
যৌবন গেল ভবে রহিল
শ্যাম কলঙ্কের খুঁটা রে।।
নদীর কূলে জলের ছলে
- Sub Title: কলসি কাঁখে লইয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 21
বাউল গান এর নতুন প্রবন্ধ
বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
- Sub Title: খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির
কি হবে জানিয়া বল কেন জল নয়নে
- Sub Title: তুমি তো ঘুমায়ে আছ সুখে ফুল-শয়নে
গৌরনিতাইর হাটে রসিক মহাজন
- Sub Title: প্ৰেমরসের বেচাকেনা সাধুসঙ্গে সাধুজন
চির-কিশোর মুরলীধর কুঞ্জবন-চারী
- Sub Title: গোপনারী-মনোহারী বামে রাধা প্যারি
হৃদয়ে রাখো গো, দেবী, চরণ তোমার
- Sub Title: এসো মা করুণারানী ও বিধুবদনখানি
প্রেমের দাগরাগ বাঁধা যার মনে
- Sub Title: সে প্রেম ঐহিকে জানে না
গৌররূপ হেরিলাম গো মনপ্ৰাণ কুলমান সব নিল গো
- Sub Title: গৌর রূপ হেরিয়া সুরধুনী ভুলিয়া রইলাম গো
হায় গৌরচান্দ গো গেলো কুলমান
- Sub Title: জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধনী গো
নাম গাইয়ে নইদে এল রে প্ৰেমধন লইয়া
- Sub Title: কে নিবেরে ওই হরিনাম সময় যায় গইয়া
মনেরে বুঝাইতে আমার হল দিন আখেরী
- Sub Title: বোঝে না মন আপন মরণ একি অবিচারী
শিউলি-তলায় ভোরবেলায়
- Sub Title: কুসুম কুড়ায় পল্লী-বালা
প্ৰাণের ভাই রে সুবল রে বন্ধু দেও আনিয়া
- Sub Title: বন্ধু দেও আনিয়া রেসুবল বন্ধু দেও আনিয়া
বাংলা
English 
Comments