প্রেমের গাছে ফুল ধরেছে
দেখিতে সুন্দর
সুবাতাসে গন্ধ আসে
অতি মনোহর।।গাছটা হলো নদীর তটে
সুবাতাসে ফুল ফোটে
প্রেমরসেরই জোয়ার ছোটে
সেই নদীর ভিতর
যাও যদি মন ফুল তুলিতে
পাবে সে খবর।।অমাবস্যা পূর্ণিমাতে
ফুলটা তখন ভরে রসে
সুবাতাসে গন্ধ পাইয়া
আসে যে ভ্রমর
যে খাইয়াছে ফুলের মধু
সে হইয়াছে অমর।।কাম ক্রোধ লোভ হিংসা মায়া
যে গাছে ধরেছে ছায়া
আলিফে গাছ লামেতে ডাল
মীমেতে শিকড়
‘ফে’ পাতা কাফে কলি
ফুলটা ‘হু’ অক্ষর।।কুবাতাসে ঝগড়া লেগে
গাছটা তখন যায় রে ভেঙে
অনুরাগের খুটা দিয়া
গাছে লাগাও ভর
কয় দুর্বিন শাহ থাকলে আশা
গোড়া শক্ত কর।।
প্রেমের গাছে ফুল ধরেছে
- Sub Title: দেখিতে সুন্দর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
বাঁচি না বাঁচি না রে বন্ধু পরানে বাঁচি না
- Sub Title: তোমার প্রেমে এত জ্বালা
কিসে আর বোঝাই মন তোরে
- Sub Title: দেল-মক্কার ভেদ না জানিলে
আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল
- Sub Title: সদা করছি টলোমল
আমি ফিরব না রে, ফিরব না আর, ফিরব না রে
- Sub Title: এমন হাওয়ার মুখে ভাসল তরী-
দয়াল শ্যামরে আমার তুমি দয়া না করিলে
- Sub Title: পাপী তাপী জনে শ্যাম তুমি দয়া করো
অন্তরে বেদনা গো সখি
- Sub Title: সে বিনে কে জানে
যাও রে ভ্রমর পুষ্পবনে পুষ্প আন গিয়া
- Sub Title: আজ রাতে আসবে কুঞ্জে বন্ধুশ্যাম কালিয়া
কোন রসে কোন রতির খেলা
- Sub Title: জানতে হয় এই বেলা
দেখলাম কি কুদরতিময়
- Sub Title: বিনা বীজে আজগবি গাছ
মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না
- Sub Title: মানুষের ভিতরে মানুষ সহজে ধরা দেয় না
সয়ালের দয়াল বন্ধু রে
- Sub Title: তুমি যে সরল
আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
- Sub Title: তারি ছায়া পড়েছে শ্রাবণগগনতলে
বাংলা
English 
Comments