প্রাণবন্ধু কালিয়ার সোনা
আর আমায় ভুলে যাইও না
প্রাণ থাকিতে ভুলব না তোমায়।।বিরজার মন্দিরেতে
ছিলে তুমি প্রেমখেলাতে
সরল চিত্তে মিলে দুই জনায়
আমার অভিশাপে
শ্রীদাম জন্ম নেয় এসে ধরাধাম
মনস্কাম পুরল না সে জায়গায়।।দুঃখ পেয়ে মহামতি
অভিশাপ দেয় আমার প্রতি
রাধা সতী যাও তুমি ধরায়
শত বৎসর কৃষ্ণহারা
বহিবে নয়ন ধারা
জ্বালা-পোড়া সইব অন্তরায়।।তাই আমি জন্মিলাম ব্রজে
আসিয়া গোপী সমাজে
মরি লাজে করি কী উপায়
যমুনার কূলে বসি
যখন তুমি বাজাও বাঁশি
জলে আসি বলে দুর্বিন শায়।।
প্রাণবন্ধু কালিয়ার সোনা
- Sub Title: আর আমায় ভুলে যাইও না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 67
বাউল গান এর নতুন প্রবন্ধ
আত্মা না চিনিলে আত্মার উদ্ধার কই
- Sub Title: শিষ্যরূপে মন্ত্র নিলাম , গুরু রূপে দেখলাম কই
মন আমার রসিক ডুবুরি
- Sub Title: কত রত্ন তুলি আনি এক ডুম্বে পড়ি
আমার মনের আগুন
- Sub Title: তোমারে না পাইয়া
জ্বালাইল কে পিরিতের আগুন মন মনে রে
- Sub Title: মানে না মানে না মনে প্রাণবন্ধু বিহনে রে
রমজানের চান যে জন দেখেছে
- Sub Title: এক ইমানে মন বান্ধিয়া
বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য
- Sub Title: বাঁশি রে তুই ধন্য ধন্য কৃষ্ণ বিনা কভু থাকো না ধু
সখি আমার প্রাণ হল উথলা
- Sub Title: কে জানে পিরিতি এত জ্বালা
শুনগো কিশোরী বাজে গো বাঁশরী
- Sub Title: নিকুঞ্জ কানন বনে
তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ
- Sub Title: হয়ত মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান
আকুল কইল কইল রে, প্রাণের বন্ধে রে
- Sub Title: হাসন রাজা বন্দি হইল প্রেমের ফান্দে রে
সখী করি কি উপায় শ্ৰীনন্দের নন্দন কানু রহিল কোথায়
- Sub Title: আমায় ত্যেজিয়া বন্ধু রহিল কোথায়
জগতের স্বামী সকলি তুমি
- Sub Title: আমার পানে চাইয়া দেখি আমিও তুমি
বাংলা
English 