খেলবি যদি প্রেমের খেলা আয়রে আয় ।
অন্য খেলায় কি ফল আছে প্রেম খেলাতে প্রাণ জুড়ায়।।
প্রেমের খেলা খেলতে খেলতে দেখবি খেলার গুণ,হবে অশান্তি নাশ শান্তির উদয় নিবে পাপাগুণ,
প্রেম খেলাতে হলে নিপুণ খোদার রসুল পাওয়া যায়।।
তাস খেলে নাশ হতে গেলি খেলা হাতে লই,
ইস্তক বিস্তি হাতে ছিল কাবার দিলি কই,
শেষে ছক্কা পাঞ্জা বোম তলক হই করতে লাগবি হায়রে হায়।।
দাবা খেলে বোবা হবি পাশায় দশা হয়,
দশ পঁচিশ আছে শেলে লাউক্ষার সুমের ভয়,
ভেবে চিনতে রমেশ কয়, রস আছে ভাই প্রেম খেলায়।।
খেলবি যদি প্রেমের খেলা
- Sub Title: অন্য খেলায় কি ফল আছে প্রেম খেলাতে প্রাণ জুড়ায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেখা দিও প্রাণ বন্ধু আজ নিশিতে
- Sub Title: উদাসীনি হলেম তোমার সোনা মুখের মধু হাসিতে
গুরুভক্তি নাই যার অন্তরে
- Sub Title: মহাপাপী দুরাচার সে নরাধম পশুর সমান রে
কৃপাসিন্ধু দীনবন্ধু
- Sub Title: নামটি তোমার সংসারে
তখন সুনামগঞ্জে বহু গান গেয়েছি
- Sub Title: মানুষের ভালোবাসা আনন্দ পেয়েছি
আমার প্রাণ ত বাঁচে না রে রসময়
- Sub Title: ওরে দয়া নি রাখিবায় বন্ধু জীয়নে মরণে রে ধু
বাবাজান আমায় কর পার
- Sub Title: আমি গুণাগার, সাধন জানি না তোমার (২)
মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই
- Sub Title: দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখরে ডরাই
আমার নাম কে তোরে শিখাইল রে ওরে বাঁশি
- Sub Title: ডাকো নিজনাম ধরিয়া মন করলে উদাসী রে
দে দে পাল তুলে দে
- Sub Title: মাঝি হেলা করিস না
সাগর কুলের নাইয়া রে
- Sub Title: অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে
আমি গৌর প্ৰেমে মজে গো
- Sub Title: গৌর প্রেমের এতই জ্বালা গৃহে যাইতে মন চলে না ধু
আমি রূপ হেরিলাম গো আমার মনপ্ৰাণ সব দিলাম গো
- Sub Title: সখী গো- সুরধনীর ঐ ঘাটে গৌরায় নারী ধরার
বাংলা
English 