নুরে আলা নুরে নবি সাফিয়ুল মুজনবি
ইসলাম রবি উদিল মক্কায়।।জিন-ইনছান দুনিয়ার পাপীতাপী গুনাগার
উদ্ধারিতে আসিলেন ধরায়
দেখাইলেন সোজা পথ শরিয়ত আর তরিকত
হকিকত মারিফত শিখায়
যেদিন আল্লাহ পরয়ার, নাম নিবেন ওয়াহিদুল কাহ্হার
সাফায়ত করিবেন মোস্তফায়।।যেদিন জমাবেন হাসর, সারে আলম হবে কাতর
নফছি নফছি বলিবেন সবায়
ইয়া হাবিল উম্মতি বলে কান্দিবেন দ্বীনের রাসুলে
গোনাহগার উম্মত তরাইবার দায়
ওগো আমার সই কিবরিয়া উম্মতে গুণাহ বসখাইয়া
পাপে মুক্তি দাও না গো বান্দায়।।ফাতেমা জগতের মাতা লইয়া শহিদের মমতা
আর্জি দিবেন খোদারই দরগায়
শহিদের খুনের বদলে বাবাজির উম্মত সকলে
দাও পাঠাইয়া বেহেস্ত খানায়
বলবেন আমার সাঁই নিরাকার, আজি আমি ওয়াহিদুল কাহ্হার
করব বিচার পরীক্ষার দায়।।বলবেন ছায়্যিদুল মুরছালিন ওহে রাহমাতুল্লিল আলামিন
সকল মোমিন আছে মোর আশায়
সাত খণ্ড আমায় করিয়া দোজখেতে দাও পাঠাইয়া
বদলা বেহেস্ত দাও না গো বান্দায়
এমন দ্বীনের রাসুল পাইতে তার চরণের ধুল
রইলাম আশে বলে দুর্বিন শায়।।
নুরে আলা নুরে নবি সাফিয়ুল মুজনবি
- Sub Title: ইসলাম রবি উদিল মক্কায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে
- Sub Title: তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে
সখী উপায় কি করি প্ৰেম বিরহে ধরি
- Sub Title: হাসিমুখে প্রেমসুধা খাইলাম গেলাস ভরি
আজি উদয় দিনমণি রামচন্দ্রের সতুর কাটে
- Sub Title: কৌশল্যারানী নীল শাড়ি পৈরে রানী ঘুমটা দিলা মাথে
মুর্শিদ নাম ভরসা করে
- Sub Title: অকূলে দিলাম সাঁতার
যারে ভাবলে পাপীর পাপ হরে
- Sub Title: দিবানিশি ডাক মন তারে
জাগো, জাগো, খোলো গো আঁখি
- Sub Title: নিকুঞ্জ-ভবনে তব জাগিল পাখী
শ্যামের বাঁশি মন উদাসী
- Sub Title: বাজিলো বাঁশি গহিন কাননে ধু
সোনার ময়না ঘরে থইয়া বাইরে তালা লাগাইছে
- Sub Title: কোন্ রসিকে পিঞ্জিরা বানাইছে
এ কি সুরে তুমি গান শুনালে ভিন্দেশি পাখি
- Sub Title: এ যে সুর নহে মদির সুরা রে সুরের সাকি
মোরা ছিনু একেলা, হইনু দু’জন
- Sub Title: সুন্দরতর হল নিখিল ভুবন
আমার নিকড়িয়া রসের রসিক কানন ঘুরে ঘুরে
- Sub Title: নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে
কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর
- Sub Title: কিবা শোভা মনোহর গাইড়াছে কি কারিগর
বাংলা
English 
Comments