“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নতুন গাঙে প্রেম তরঙ্গে
নতুন গাঙে প্রেম তরঙ্গে
  • Sub Title: আসবে জোয়ার

নতুন গাঙে প্রেম তরঙ্গে
আসবে জোয়ার
কাম পাহাড়ের ধাক্কার চোটে
ভাঙিল মণিপাহাড়।।

লুলু মারজান উল্টা সে নদী
ঊর্ধ্বমুখে নদীর স্রোত বয় নিরবধি
সেই নদীতে ছয়টা বাদী
যারে পায় করে সংহার।।

সেই নদীতে সবই পড়েছি
উল্টা নদী পাড়ি দিয়া ভবে এসেছি
আব-আতশ-খাক-বাদে
ধরেছি দেহের আকার।।

পঞ্চচন্দ্রে খেলা চমৎকার
‘আদি নিজ অনুমত গরল একটা ভাব’
রোহিণী হয় নাম আর একটার
সেইটা হয় কাছে মাইয়ার।।

চব্বিশ হাজার ছয় শ ধারা বয়
গরলেতে আছে সুধাকর পরিচয়
ভেবে পাগল দুর্বিন শাহ কয়
জানো তথ্য সারাসার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কোন দেশে যাই বলো
কোন দেশে যাই বলো

কোন দেশে যাই বলো

  • Sub Title: সুখের আশায় দুঃখের বুঝা
আমি কেন গেলাম জলে গো সখী
আমি কেন গেলাম জলে গো সখী

আমি কেন গেলাম জলে গো সখী

  • Sub Title: ভরা কলসী লইয়া শ্যামকে হারাইয়া আমি যাইতে নারি গৃহে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন