মোহন গান গাইয়া
কে গো নৌকা বাইয়া যায়
প্রাণসখি গো-
গান শুনিয়া আকুল প্রাণী
অভাগিনী গৃহে থাকা দায়।।ও সখি গো-
বিদেশে দিয়াছে বিয়া নিষ্ঠুর বাপ-মায়
শাশুড়ি-ননদী বাদী মরি তার জ্বালায়।।ও সখি গো-
ননদীর জ্বালাতে বসে কান্দি নিরালায়
হঠাৎ একটি বাঁশি ডাকে নাম ধরে আমায়।।ও সখি গো-
মনপ্রাণ নিলো কাড়িয়া দক্ষিণা হাওয়ায়
পাগল বেশে নদীর কাছে গেলাম তার আশায়।।ও সখি গো-
নিষ্ঠুর বাঁশির রব যেন বিজলি চমকায়
ডাক শুনি দেখি না চক্ষে বলে দুর্বিন শায়।।
মোহন গান গাইয়া
- Sub Title: কে গো নৌকা বাইয়া যায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 92
বাউল গান এর নতুন প্রবন্ধ
হরি বল রে সুজন নাইয়া
- Sub Title: কাঁচা ডালে ধরছে মধু শুকনা ডালে ফল
নাম নিলে হয় মন পবিত্র অন্তিমে কল্যাণ
- Sub Title: লা ইলাহা ইল্লাল্লাহু ঠিক রেখ ইমান
বল গো বল গো সই কোন বা দেশে যাই
- Sub Title: কোন্বা দেশে গেলে পাইমু শ্যামনগর কানাই
আমারে বন্ধুয়ার মনে নাই রাই গো
- Sub Title: আমারে বন্ধুয়ার মনে নাই ধু
বাংলা হলো হলো রে স্বাধীন, পুরল মনসাধ
- Sub Title: বিশ্বে এলো নতুন বাণী নতুন মুজিববাদ
হাসন রাজা প্রেমের মানুষ, প্রেমের নাচন নাচন করে
- Sub Title: হরি বল মন হরি বল মন বিকিয়ে হরির প্রেমবাজারে
হরি সংকীর্তন রসে মত্ত গৌর নিতাই
- Sub Title: নাচে হরি বৈলে বাহু তুইলে নামে বিরাম নাই চি
ও বিশাখা সই গো
- Sub Title: কই গো আমার মন-মোহন কালিয়া
বন্ধু শ্যামরায় মাথে দিয়া হাত বল শুনি
- Sub Title: বন্ধুরে জন্মে জন্মে দাসী করি রাকবায়নি আমারে
বালা নাচিয়ে নাচিয়ে প্যারী যায় রে
- Sub Title: হাসন রাজার পানে চায় রে
জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান
- Sub Title: জাগ রে মজুর কৃষাণ
বাংলা
English 