জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান
জাগ রে মজুর কৃষাণ।
কত কষ্ট সাধনাতে বাঁচিলাম গোলামি হতে
মিস্টার জিন্নার উসিলাতে পেয়েছি এই পাকিস্তান।।মিষ্টার জিন্না লিয়াকত আলী পাকিস্তান করিয়া খালি
যখন তারা গেলেন চলি আমরার উপর এই নিদান।।হও হুঁশিয়ার পড় না ভ্রমে জাগো জাগো সব থেক না ঘুমে
যাইব মোরা আনন্দধামে দলে দলে কর যোগদান।।ঘুচলে ভ্রান্তি আসবে শান্তি রবে না আর এই দুর্নীতি
আমরা একে অন্যের হয়ে সাথি করব কার্য সমাধান।।বাঁচব বন্যার কবল হতে সরকারেরও সাহায্যেতে
ধরব কুদাল আপন হস্তে কাটব মাটি বাঁধব বান।।সবাই বল স্পষ্ট স্পষ্ট সহিব না আর এত কষ্ট
আমরা রাজা আমরার রাষ্ট্র আমরা চাই দেশের কল্যাণ।।রোগে ঔষধ শিক্ষার ব্যবস্থা চলবার জন্য চাই ভালো রাস্তা
যারা ভরে ঘুষের বস্তা তাদের দিব না স্থান।।বিদেশী সাম্রাজাবাদী এই দেশেতে থাকে যদি
আমরা হারাব পাকিস্তান নিধি করিম কয় হও সাবধান।।
জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান
- Sub Title: জাগ রে মজুর কৃষাণ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 11
বাউল গান এর নতুন প্রবন্ধ
মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে
- Sub Title: মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে
প্রভু নিরঞ্জন কেমনেতে পাব শ্রীচরণ
- Sub Title: তোমাকে দেখিব বলে সদায় মনে আকিঞ্চন
দেহতরি কলের ঘোড়া
- Sub Title: বায়ু ভরে আছে খাড়া
কে তাহারে চিনতে পারে
- Sub Title: এসে মদীনায় তরিক জানায় এ সংসারে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
- Sub Title: তোমার তখনি বন্ধু বেঁধেছিনু অঞ্জলি
ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া
- Sub Title: নিশীথরাতের বাঁশি বাজে- শান্ত হও গো শান্ত হও
গোরা কি আইন আনিল নদীয়ায়
- Sub Title: এত জীবের সদ্ভাব নয়
মন চল রে দেশে যাই বিদেশ আসি
- Sub Title: দেশের মায়া গেলে ভুলিয়া বিদেশে রইলে পড়িয়া রে
আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
- Sub Title: বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম
নিদিয়া পাষাণ বন্ধু রে
- Sub Title: বন্ধুরে শুনি প্ৰাণ বন্ধ তুমি নি আমার রে
বন্ধু রে, আমারে ভুলিয়া
- Sub Title: গেলে পাশরিয়া
সিলেটে কৃতী সন্তান
- Sub Title: বোরহানউদ্দিন এক মুসলমান
বাংলা
English 
Comments