নাম নিলে হয় মন পবিত্র অন্তিমে কল্যাণ
লা ইলাহা ইল্লাল্লাহু ঠিক রেখ ইমান।।নবি ওলিগণ
যুগে যুগে করলেন কত অসাধ্য সাধন
স্মৃতি মিটবে না কখন
কুদরতি ক্ষমতার বলে হয়ে বলিয়ান।।পিরানে পির
আবদুল কাদের জিলানি শাহ দস্তগির
সত্যের রাহাগির
রেখে গেলেন যে নজির ইতিহাস প্রমাণ।।খাজার দরবারে
আশেক যারা আপন হারা প্রেমের বাজারে
যেয়ে দেখ আজমিরে
হৃদয় খুলে প্রেমভরে গায় গুণগান।।বাবা শাহজালাল পির
বোরহানের আবেদনে সিলেটে হাজির
নিয়ে আল্লাহর জিকির
আল্লাহু আকবার ধ্বনি উঠিল আজান।।আল্লাহর ওলি যারা হয়
জন্ম-জ্বরা-যমযাতনা তাদের জন্য নয়
তারা হলেন মৃত্যুঞ্জয়
করিম কয় বুঝিবার বিষয় ওলি আউলিয়ার শান।।
নাম নিলে হয় মন পবিত্র অন্তিমে কল্যাণ
- Sub Title: লা ইলাহা ইল্লাল্লাহু ঠিক রেখ ইমান
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 7
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্ৰাণসখী গো-পরার লাগি কান্দে আমার মন
- Sub Title: পরার লাগি পরকাল হারাইলাম গোসাই
অভয় দাও তো বলি আমার wish কী
- Sub Title: wish কী-
শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব
- Sub Title: আমাদের ঝরিছে নয়ন আমাদের ফাটিছে হৃদয়
সখী আমার কি জ্বালা গো হইল
- Sub Title: কৃষ্ণ প্রেমে অঙ্গ দহিল ধু
আমার শুনিতে বাসনা দেলে
- Sub Title: গুরু সেই কথাটি বলো খুলে
গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে
- Sub Title: ‘যাব না’ ‘যাব না’ করি ভাসায়ে দিলাম তরী-
আরে ও আমার কৃষক চাষি ভাই
- Sub Title: বেঁকা লাঙল মোদের সম্বল
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী
- Sub Title: বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ
পড়গা নামাজ জেনে শুনে
- Sub Title: নিয়্যাত বাঁধগা মানুষ মক্কাপানে
শ্যাম নি আইছইন গো চন্দ্ৰা তোর কুঞ্জেতে
- Sub Title: সত্য সত্য ক’লো চন্দ্ৰা দোহাই তোর পায়েতে
মাধাই গউর কোথা পাব রে
- Sub Title: মাধাই ত্রিতাপে তাপিত অঙ্গ রে প্রাণে আর কত সইব রে ১
চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে
- Sub Title: কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে
বাংলা
English 
Comments