মেরাজে যাবে যদি ওরে মন
পবন বোরাকে চড়ো
আরশে করো গমন।।মন রে
বন্ধ করে নয় জানালা
দমঘরে দেও নামের তালা
অন্তঃপুর হবে উজালা
ঘুচে যাবে আবরণ।
হুরপরি ফিরিস্তারা
চতুর্দিকে দেয় পাহারা
সাবধান, দিও না ধরা
মুর্শিদ নাম রাখিও স্মরণ।।মন রে
দেহ কাবায় নামাজ পড়ো
পবন বোরাকে চড়ো
বায়তুল মোকাদ্দসের ঘর
ফিরিস্তারা পাবে দর্শন।
বরজকে করে নিশানা
আকাশ পথে হও রওয়ানা
নিগাবান সঙ্গে নেও না
মূল ফিরিস্তা চারিজন।।মন রে
সপ্ত আকাশ পাড়ি দিলে
মগজের এই কেন্দ্রস্থলে
সেদরাতুল মুনতাহা মিলে
করো সেথায় আরোহন।
ফিরিস্তারা যাবে ছাড়ি
আসিবে রফরফ সওয়ারি
মহাশূন্য যাবে উড়ি।
সামনে পাবে রৌশন।।মন রে
ফরমাইয়াছেন বারি তালা
কুলবিল মুমিনিন আরশিল্লাহ
সে মোকামে করে খেলা
পাক নুরি হয় যেজন।
সাত পরদা ভেদ করিলে
জাতের সনে ছিফত মিলে
নিষেধ আছে দলিলে
সে জন্য রাখি বারণ।।মন রে
সে মোকামে চোদ্দো কোঠা
নুর তজল্লি নুরের ছটা
লাম আলিফের প্যাঁচে আটা
ছাড়ে তালা সর্বক্ষণ।
মীমের প্যাঁচে চাবি দিলে
লাম আলিফের তালা খুলে
দুর্বিন শাহ কয় ভাগ্য বলে
হাজারে যায় দুই-একজন।।
মেরাজে যাবে যদি ওরে মন
- Sub Title: পবন বোরাকে চড়ো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
শুন গো প্ৰাণসজনী কিঞ্চিৎ দুঃখ কাহিনী
- Sub Title: পিরিত বড় বিষম জ্বালা
উদয় কাল কলি রে ভাই
- Sub Title: কলি আমি বলি তাই
কিরুপ হেরিনু পরানসই
- Sub Title: সাধ করে তারে হৃদয়ে থুই
মাধব, না কহ আদরবাণী, না কর প্রেমক নাম
- Sub Title: জানয়ি মুঝকো অবলা সরলা ছলনা না কর শ্যাম
নজর একদিক দিলে আর একদিকে অন্ধকার হয়
- Sub Title: নূরে নীরে দুটি নিহার কোনটিরে ঠিক রাখা যায়
নীরে শুনি নিরঞ্জন হ’ল
- Sub Title: নূর ছিল কি পাঁজা পাঁজা এরা কোন নূরে এল
কোথা চাঁদ আমার
- Sub Title: নিখিল ভুবন মোর ঘিরিল আঁধার
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
- Sub Title: আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি মরমে গুমরি মরিছে কামনা কত
মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই
- Sub Title: কায়া ধারী হয়ে কেন তার ছায়া নাই
মেরে সাঁইর ভাবুক যারা
- Sub Title: তাদের ভাবের ভূষণ যায় ধরা
তোমার আঁখির কসম সাকি
- Sub Title: চাহি না মদ আঙুর পেষা
লীলাবালি
- Sub Title: বড় যুবতী সই মোর
বাংলা
English 
Comments