নবি এসে দয়া করে
দাও পাপীরে পদছায়া
আমি তোমার হয়ে থাকি
প্রাণপাখি
কিসের পুত্র কিসের জায়া।।পাপীর আশা পুরাও যদি
হও দরদি
নিজগুণে কর দয়া
যে তোমায় চায় সে যদি যায়
পড়ে রবে মাটির কায়া।।আসিয়া এ সংসারে
জন্মভরে
মানুষের দরদি হইয়া
সত্য তুমি মহান তুমি
কাঙালকে করেছ মায়া।।তাই তো ডাকি দয়াল বলে
হৃৎকমলে
রেখেছি ছবি আঁকিয়া
আঁধারে তুমি আলো
লাগল ভালো
ভুলবে করিম কী করিয়া।।
নবি এসে দয়া করে
- Sub Title: দাও পাপীরে পদছায়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
কুদরতের সীমা কে জানে
- Sub Title: আপনি করে আপন জিগির
শ্যামের প্ৰেয়সী বিনোদী রাই
- Sub Title: হৃদয় বিদারে তোর মুখ চাই
মাধবী-লতার আজি মিলন সখি
- Sub Title: শ্যাম-সহকার তরুর সাথে
যাঁরে প্রেমে বাধ্য করেছি
- Sub Title: তাঁরে কি আর আগলে রেখেছি
কে তোর মালেক চিনলি না রে
- Sub Title: মন তোর এমন জনম কি আর হবে রে
রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে
- Sub Title: দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে
শুনিয়া মুররী ধ্বনি আইলাম যমুনায়
- Sub Title: কোথায় রহিয়াছ বন্ধু দেখা দেও আমায়
স্বদেশ আমার! জানি না তোমার
- Sub Title: শুধিব মা কবে ঋণ
পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায়
- Sub Title: করমের লিখিত কাজ করিলে
নিচে পদ্ম উদয় জগৎময়
- Sub Title: আসমানে যার চাঁদ-চকোরা কেমন করে যুগল হয়
কৃপাসিন্ধু দীনবন্ধু
- Sub Title: নামটি তোমার সংসারে
বাংলা
English 
Comments