পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে
পোড়া প্রাণ জুড়াবো আমি কার মুখ চাইয়া রে।।শুইলে না আসে নিদ্রা আহার না চায় মনে রে
দিবানিশি পোড়ে অঙ্গ বিচ্ছেদের আগুনে রে
পিপাসী চাতকির মতো তোমারও লাগিয়া রে
পিঞ্জিরা ছাড়িয়া পাখি যাইতে চায় উড়িয়া রে।।ভ্রমর থাকে ফুলে ফুলে মধুর সন্ধান করে রে
গুন গুন স্বরে গান গায় বাগানে বাগানে রে
মধু পানে তুমি তারে রাখ শান্তি দিয়া রে
আমারে কি কাঁদাবে তুই জনম ভরিয়া রে।।আমি তোমার তুমি আমার জানিয়াছি মনে রে
নইলে কী আর প্রাণ সঁপিতাম তোমারই চরণে রে
পাগল আবদুল করিম বলে তুমি আমার হইয়া রে
পোড়া প্রাণে দাও না শান্তি একবার দেখা দিয়া রে।।
পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে
- Sub Title: পোড়া প্রাণ জুড়াবো আমি কার মুখ চাইয়া রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 12
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্ৰেম বিলাতে যাবে যদি মন
- Sub Title: ত্বরিতে কর আরোহণ
এসে পার করো হে দয়াল চাঁদ আমারে - ক্ষম অপরাধ
- Sub Title: ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে
আধো ধরণী আলো আধো আঁধার
- Sub Title: কে জানে দুখ-নিশি পোহাল কার
ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল্, লাগল যে দোল
- Sub Title: স্থলে জলে বনতলে লাগল যে দোল
তুমি বাদশাহ গানের তখ্ত্ নশীন
- Sub Title: আমার গানের ওস্তাদ
শাহজালাল বাবার দোয়াতে
- Sub Title: কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে
ও আর পাসর মা যায় গো তারে
- Sub Title: পাসর না যায়-
কারে বলছো মাগী মাগী
- Sub Title: সে বিনে (ঘাট) এড়াইতে পারে কোন বা মহৎ যোগী
পাগল দেওয়ানের মন কি ধন দিয়ে পাই
- Sub Title: বলি যে আমার আমার
আমরা নূতন যৌবনেরই দূত
- Sub Title: আম চঞ্চল আমরা অদ্ভুত
প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া
- Sub Title: ও বড় লজ্জা পাইলাম কুঞ্জেতে আসিয়া ধু
আজ শেফালির গায়ে হলুদ
- Sub Title: উলু দেয় পিক পাপিয়া
বাংলা
English 
Comments