চাল ছানিত্ কামলা চাচা দিলায় না
মাইয়ে করলা মুরুগ জবো
আইয়া তুমি খাইলায় না।।চাইচ্চে হিদিন মুরুগ লইয়া
মাইর লগে ঝগড়া করিয়া
গোসা করি গেছইন কইয়া
তোমরার বাড়িত যাইতাম না।
বন্দেপাত্রে থাকি আমরা
ঝগড়া করলা তারা তারা
এই বিষয়ে ভালাবুরা
আমি কুন্তা জানি না।।আরিপরি মিইল্যা খাওন
ভালা-বুরায় খবর লওন
বেহুদ্দা ঝগড়া করন
ইতা আমি ভালা পাই না।
পারি না মাইরে বুঝাইয়া
তাইন কিছু বেনারাইয়া
যেছা একটা কথা লইয়া
ধরলে কথা ছাড়ইন না।।আমি ইতা কানো লই না
আনাকামে মাত্ বেশাই না
পরের কথায় ফাল মারি না
ঝগড়া ফসাদ ভালা না।
মন থাকি ইতা ছাড়ি দিও
করিমরে মন্দ কইও
বিয়ালে চাচা বেড়ানিত্ যাইও
দুইন্যাই বেটা কুন্তা না।।
চাল ছানিত্ কামলা চাচা দিলায় না
- Sub Title: মাইয়ে করলা মুরুগ জবো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 11
বাউল গান এর নতুন প্রবন্ধ
যে ঘরে সাঁই বাস করে
- Sub Title: আছে ভাবের বাতি সেই ঘরে
যে গুণে তুষিব শ্যামের মন
- Sub Title: বৃন্দাবনে শ্যামের কারণ বনে বনে ঘুরিয়া বেড়াই
আগে না জাইনে গো ললিতে
- Sub Title: কুল দিলাম কুল-নাশার হাতে
তরিকাতে দাখেল না হলে
- Sub Title: শরিয়ত হবে সিদ্ধি পড়বি গোলেমালে
আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়
- Sub Title: লইব চির-বিদায়
আমরা খুঁজি খেলার সাথি
- Sub Title: ভোর না হতে জাগাই তাদের ঘুমায় যারা সারা রাতি
আমা-তরে অকারণে
- Sub Title: আমা-তরে অকারণে ওগো পিতা ভেবো না
বিনতি করি কাতরে গউরচান গুণমণি
- Sub Title: একবার আইস আমারে জানিয়া দুখিনী
ও কি এল, ও কি এল না, বোঝা গেল না
- Sub Title: ও কি মায়া কি স্বপনছায়া ও কি ছলনা
ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা
- Sub Title: সামান্যে কি পারবি তোরা
মান কর না ওগো রাধে
- Sub Title: তোমায় করি মানা
শুধু ভক্তি করলে কি হবে রে
- Sub Title: সোনার পিঞ্জিরার গো মাঝে কাকের বাচ্চা পালন করে
বাংলা
English 
Comments