“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: সংসারে জীবগণ তোমারই সৃজন

কুদরতেতে করিম সোবাহান
সংসারে জীবগণ তোমারই সৃজন
করতেছ পালন হইয়া নিগাহবান।।

ত্রিমহীমণ্ডলে জীবগণ দলে দলে
সৃজন করিয়া দিলে দেখিতে শান
আকাশ পাতাল নদী ত্রিভুবনাদি
সৃজিয়াছ যত পাহাড় ও ময়দান।।

আদম হাওয়া বানাইলা বেহেস্তে রাখিয়া
ফেরেস্তা ডাকিয়া করিলেন প্রমাণ
পাপময় মকরম নাহি মানে হুকুম
ঘৃণার সাথে নাম রাখিলেন শয়তান।।

তোমারই ছলনায় গন্দম খাওয়ায়
পাঠাইলেন দুনিয়ায় হইয়া মেহেরবান
ইউনুস মাছের ভিতর ইব্রাহিম অগ্নি ‘পর
মুসারে কুহেতুরে করিলা ত্রাণ।।

শ্রেষ্ঠ নুর মোহাম্মদ মহিমার নাই হদ
আসিলেন দুনিয়ায় সঙ্গে কোরান
ওই নবির উসিলায় উম্মতে তরায়
দুর্বিন শাহ খেলা দেখে পেরেশান।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

নিশি অবসানে আসি বন্ধু বাগানে

  • Sub Title: বাশরীর স্বরে, নিল প্রাণ হৈরে, চলি গেল মধুর হাঁসিরে
কবিয়াল রমেশ শীল

অতুল অমূল্য এই প্রেম

  • Sub Title: ধনী মানী পায় না তারে পায় আশেকানে
কবিয়াল রমেশ শীল

তোর খোদা তোর সঙ্গে

  • Sub Title: জ্ঞান নয়নে দৃষ্টি কর হৃদয় মাঝারে
কবিয়াল রমেশ শীল

খেলবি যদি প্রেমের খেলা

  • Sub Title: অন্য খেলায় কি ফল আছে প্রেম খেলাতে প্রাণ জুড়ায়
কবিয়াল রমেশ শীল

আমার সাধের দিন ফুরায়ে এলরে

  • Sub Title: ওরে আমি পাইলাম না তারে
মাইজভাণ্ডারী গান

কেমনে ভুলি রসিক জন

  • Sub Title: হৃদাসনে যারে হেরি সদা সর্বক্ষণ
মাইজভাণ্ডারী গান

আমি যার ভাবে দিওয়ানা

  • Sub Title: অহরহ চিত্ত জ্বলে তাঁর তাড়না।। (ধুয়া)
রাধারমণ দত্ত

আর কিছু না মানে আমার প্রাণে গো

  • Sub Title: এগো গউর চরণ গৌর বরণ গৌররূপ নেহারে গো
মাইজভাণ্ডারী গান

রাজী কি বে-রাজী খোদা

  • Sub Title: দাসের ধর্ম , সেবা কর্ম , নামটি শুধু জপনা
কবিয়াল রমেশ শীল

সত্য পরমাত্মনে ভাব অনন্য মনে

  • Sub Title: সত্যেরি সন্ধানে থাক অনুক্ষণ
মাইজভাণ্ডারী গান

আয় দিলবরে দিলদার পেয়ারে

  • Sub Title: মালেকে মলকুত পেয়ারে গাউছে মাইজভাণ্ডার
রাধারমণ দত্ত

আমার দেহতরী কি দিয়া গড়িলায় গুরুধন

  • Sub Title: আমি ভুতের বেগার খাইটে মইলাম পাইলাম না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন