“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: মন ধন হরি নিল করি কি উপায়

প্রিয়া তরঙ্গ ভঙ্গিমা দেখায়ে আমায় ।
মন ধন হরি নিল করি কি উপায় ॥

নয়ন ঠারিয়ে, মধুর হাঁসিয়ে।
প্রেম তীর ছেদিল, মম কলিজায় ॥

জাতি কুল ডুবি গেল, ইষ্টমিত্র বৈরি হৈল ।
মোরে পাগল বানাইল, হল একি দায় ॥

আপনে স্বাধিন্ ছিলাম, সম্মানি কুলিন ছিলাম ।
নয়ন ঠারে ঘরের বাহির করিল আমায় ॥

পূর্ণিমা বসন্ত ঋতুতে বাগানেতে বেড়াইতে।
দ্বিগুন জ্বালা বাড়াইল যমুনার হাওয়া ॥

কুকিলের কুহ শব্দ শুনি হৈলাম মনে স্তব্দ ।
জ্ঞান বুদ্ধি যত ছিল, সব হরি যায় ॥

আকাশ পাতাল জ্বলে, জলে ঝাপ দিলে জ্বলে ।
মকবুল সে কোথা মিলে বলি দে আমায় ॥

মাইজভাণ্ডারে পাগলা মন, শীঘ্র চলি যা এখন ।
নানা রঙ্গে প্রেম নিধি খেলয়ে সেথায় ॥

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

বাউলা কে বানাইল রে হাসন রাজা রে

  • Sub Title: বাউলা কে বানাইল রে
রাধারমণ দত্ত

শ্যামের বাঁশি বাজিল বিপিনে

  • Sub Title: বাঁশির ধ্বনি উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে চি
মিলিয়া সব সখীগণে
মিলিয়া সব সখীগণে

মিলিয়া সব সখীগণে

  • Sub Title: ভৈনালা করিতে আইলা রূপসীর সনে
রাধারমণ দত্ত

আইস ধনী রতন মন্দিরে

  • Sub Title: ভাবে পুলকিত ধনী পাইয়া বন্ধরে
হাসন রাজা

আমি ছাড়ব না ঠাকুরচান্দ মইলে গো

  • Sub Title: ছাড়বা না ঠাকুরচান্দ মইলে এ গো প্রানসই
দুর্বিন শাহ

নিমাই কেন হলে তুই সন্ন্যাসী

  • Sub Title: মাকে তুমি পাশরিয়া
হাসন রাজা

কত ঢঙ্গ দেখাইবিরে বন্ধু

  • Sub Title: কত রঙ্গ করিবে তুই
রাধারমণ দত্ত

নিদিয়া নিষ্ঠুর রে বন্ধু নাই সে দয়া তোর রে

  • Sub Title: শ্যাম প্রেম-জ্বালা কেনে দাও বারে বার
হাসন রাজা

দয়াল কানাই! দয়াল কানাই রে;

  • Sub Title: পার করিয়া দেও কাঙালি রে
রাধারমণ দত্ত

আমারে করগো উদ্ধার

  • Sub Title: কত পাপের ভরা লাইছি মাথে হইয়াছি দ্বিগুণ ভার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন