বেলা গেল সন্ধ্যা হলো
আর কি বাকি আছে বলো
কার-বা আশে রইয়াছ বসিয়া রে।।পাগল মন রে-
আগবাজারে আইল যারা
বেপার করিল তারা
ভরল নৌকা হীরামুক্তা দিয়া
শেষবাজারে দোকান খুলে
হারাইলাম লাভে মূলে
পাগল মন রে
মহাজন বুঝাব কী করিয়া রে।।পাগল মন রে-
পুঁজি ছিল ষোলোআনা
বেপার করিতে দু’না
এসেছিলাম সঙ্গী ছয়জন লইয়া
কাম কামিনীর ফেরে পড়ে
নাও ভিড়াইলাম মদনপুরে
পাগল মন রে
সোনা নিলো শিসা বদল দিয়া রে।।পাগল মন রে-
আকাশে ডুবিল বেলা
সঙ্গে ছয়টা চোরশালা
সন্ধ্যা বেলা আমায় গেল থইয়া
বিপদে মুর্শিদ ভরসা
বলে পাগল দুর্বিন শাহ
পাগল মন রে
দয়া হইলে নিবে উদ্ধারিয়া রে।।
বেলা গেল সন্ধ্যা হলো
- Sub Title: আর কি বাকি আছে বলো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 33
বাউল গান এর নতুন প্রবন্ধ
ঝরিছে অঝোরে বরষার বারি
- Sub Title: গগন সঘন ঘোর
কালায় প্ৰাণটি নিল বাঁশিটি বাজাইয়া
- Sub Title: আমারে যে থৈয়া গেল উদাসী বানাইয়া
কৃষ্ণ প্ৰেম সিন্ধু মাঝে থাক মইজে
- Sub Title: হইয়ে গোপীর অনুগত ধু
আছে আদি মক্কা এই মানব দেহে
- Sub Title: দেখ না রে মন ভেয়ে
এগো সই প্ৰাণ কান্দে যার লাগিয়া
- Sub Title: অকূলে ভাসাইলা মোরে কি দোষ জানিয়া
কিছুই তো হল না
- Sub Title: সেই সব- সেই সব- সেই হাহাকাররব
আয় বা’ নিলাজে কালা’ রে
- Sub Title: কালা কোন্ ঘাটে ভরিতাম গঙ্গার জল
স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে
- Sub Title: আমি জাগি নাই জাগি নাই গো
ক্লান্ত যখন আম্রকলির কাল
- Sub Title: সৌরভধনে তখন তুমি হে শালমঞ্জরী বসন্তে কর ধন্য
সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে
- Sub Title: কে তারে বাঁধন অকারণে
আধাঁর রজনী পোহালো জগত পূরিল পুলকে
- Sub Title: বিমল প্রভাতকিরণে মিলিল দ্যুলোক ভূলোকে
রেশ্মি চুড়ির শিঞ্জিনীতে রিম্ঝিমিয়ে মরম-কথা
- Sub Title: পথের মাঝে চম্কে’ কে গো থম্কে যায় ঐ শরম-নতা
বাংলা
English 
Comments