“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আসবে বলে গেল বন্ধু
আসবে বলে গেল বন্ধু
  • Sub Title: কেন আইল না

আসবে বলে গেল বন্ধু
কেন আইল না
বন্ধু বিনে একা ঘরে
ভালো লাগে না।।

বন্ধুরে আপন জানিয়া
মনপ্রাণ যৌবন
বিনামূল্যে সেই চরণে
করেছি অর্পণ,
রাখিয়া ধারে, যৌবন দিয়া
সন্ধ্যাপূজা, করিতাম তারে
আশা ছিল অন্তরে।
কে জানি কে রাখল ধরে
ছেড়ে দিলো না।।

ভালোবাসা জানে বন্ধু
মর্ম বোঝে না
নিতে জানে মনপ্রাণ
দিতে জানে না,
থাকে দূর-দেশান্তর
চিঠি দিলে উত্তর দেয় না
লয় না সে খবর
অতি নিদয়া অন্তর।
ভুলিতে চাই আমি তারে
মন ভোলে না।।

বসন্ত যৌবনকাননে
ফুটিল কলি
শুকাইয়া যায় ফুলের মধু
বসে না অলি,
জল বিহনে মীন
শুকনাতে পড়িয়া বলো
বাঁচবে কতদিন
ও তার ঘটিবে দুর্দিন।
দুর্বিন শাহ এ বিচ্ছেদ জ্বালা
সইতে পারে না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তুমি বিনে মনের বেদন কারে কই
তুমি বিনে মনের বেদন কারে কই

তুমি বিনে মনের বেদন কারে কই

  • Sub Title: ভালো মন্দ যা-ই করি তোমার ছাড়া তো অন্যের নই
নবিজী মুরিদ কোন ঘরে
নবিজী মুরিদ কোন ঘরে

নবিজী মুরিদ কোন ঘরে

  • Sub Title: কোন কোন চার এয়ারে এসে চাঁদোয়া ধরে
রূপ দেখিলাম জলের ঘাটে
রূপ দেখিলাম জলের ঘাটে

রূপ দেখিলাম জলের ঘাটে

  • Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায় ধু
ওই ভাঙল হাসির বাঁধ
ওই ভাঙল হাসির বাঁধ

ওই ভাঙল হাসির বাঁধ

  • Sub Title: অধীর হয়ে মাতল কেন পূর্ণিমার ওই চাঁদ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন