“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি তোমায় চিনতে গিয়া
আমি তোমায় চিনতে গিয়া
  • Sub Title: পড়েছি বিষম ফাঁদে

আমি তোমায় চিনতে গিয়া
পড়েছি বিষম ফাঁদে
করে হেলা জুড়ছি খেলা
দিন গেল মায়ার ঝোঁকে।।

কেউ বলে আছে কেউ বলে নাই
কেউ সাকার কেউ নিরাকার সাঁই
কেউ বলে সব সময় পাই
লুকি দিয়া আড়ালে থাকে।।

করতে গেলে মীমাংসা মূল
আসল কাজে পড়ে ভুল
তুমি করাও সব গণ্ডগোল
মানুষে গোনাহগার ডাকে।।

হুকুম ছাড়া কেউ চলে না
কোরানেতে আছে মানা
হুকুমদারি হয় যে জনা
সে জন আসে যায় ফাটকে।।

আমাতে তুমি রয়েছ
আমায় নিয়া খেলিতেছ
জীব দিয়া জীব নাশিতেছ
ফাঁদ পেতে দুনিয়ার বুকে।।

আমি যদি হই গো দোষী
তোমার গলায় পড়ছ রশি
আমি কম হইতে তুমি বেশি
তুমি আগে যাও দোজখে।।

তবে আইনে এই যে বিচার
দুর্বিন শাহ কেন দোষী আবার
কৃপা যদি থাকে তোমার
কে আমাকে বন্ধ রাখে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ডাকার মত ডাকরে মন
ডাকার মত ডাকরে মন

ডাকার মত ডাকরে মন

  • Sub Title: ডাকার মত ডাকতে পারলে মুক্তি পাবে অবহেলে ধু
 কি ছার রাজত্ব করি
কি ছার রাজত্ব করি

কি ছার রাজত্ব করি

  • Sub Title: গোপাল হেন পুত্র আমার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন