“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমায় ক্ষমা করো হে, প্রভু অপরাধ আমার
আমায় ক্ষমা করো হে, প্রভু অপরাধ আমার
  • Sub Title: রাহমান রাহিম তুমি জলিলও জব্বার

আমায় ক্ষমা করো হে, প্রভু অপরাধ আমার
রাহমান রাহিম তুমি জলিলও জব্বার।।

এলাহি-
তব কর্ম সাধিবারে, ভবে পাঠাইলা
মায়াফাঁসি আমার গলে, কেন পরাইলা।
মায়াজালে বন্দি হইলাম, স্ত্রী পুত্র লইয়া
হইলাম মহা অপরাধী, তোমারে ভুলিয়া।।

এলাহি-
মুহাম্মদ মোস্তফা নবি, হাবিবও তোমার
যার উপরে সঁপিয়াছ, শাফায়তের ভার।
দোজাহানের বাদশা তিনি, আখেরি রাসুল
এই নবির খাতিরে, দোয়া করিও কবুল।।

এলাহি-
হইলে মহা অপরাধী, যাব কোথায় আর
নত শিরে হস্ত বান্ধা, দরবারে তোমার।
কিঞ্চিৎ মাত্র করো দয়া, তব নিজ গুণে
দুর্বিন শাহ কয়, দিয়া সাজা রাখিও চরণে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

হুজুরের নামাজ এমনি ধারা
হুজুরের নামাজ এমনি ধারা

হুজুরের নামাজ এমনি ধারা

  • Sub Title: ইবলিসের সেজদার দায় ঠাঁই, চাই ঠাঁই ছেড়ে ঠাঁই
আমি পাইয়া কুমতিসঙ্গ
আমি পাইয়া কুমতিসঙ্গ

আমি পাইয়া কুমতিসঙ্গ

  • Sub Title: ও তারে করলে বারণ হয় না সারন
কেন ঘুম ভাঙে না
কেন ঘুম ভাঙে না

কেন ঘুম ভাঙে না

  • Sub Title: মোদের কেন ঘুম ভাঙে না
কোন রূপে করো দয়া এই ভুবনে
কোন রূপে করো দয়া এই ভুবনে

কোন রূপে করো দয়া এই ভুবনে

  • Sub Title: অনন্তর অপার মহিমা তোমার কে জানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন