“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আইও পরানের ধন
আইও পরানের ধন
  • Sub Title: আইও নিরলে জলের ঘাটে

আইও পরানের ধন
আইও নিরলে জলের ঘাটে
জল ভরনে হবে দেখা
কদমতলার মাঠে।।

নিত্য আসো যাও রে বন্ধু
বাড়ির উপর দিয়া
বুক ফেটে যায় মুখ ফোটে না
লোকেরে ডরাইয়া
বাদিনীরা থাকে চাইয়া
লড়েনি মোর ঠোঁটে।।

সহিতে পারি না দুঃখ
ননদীর তাড়না
পোড়া প্রাণ শীতল করিতে
মিলনও বাসনা
যমঘরে প্রাণ থাকতে চায় না
কলিজা মোর ফাটে।।

মন মালঞ্চ ফুল তুলি
অঞ্জলি দিব পায়
রূপের সুধা পান করার
যত মনে চায়
দুর্বিন শাহ কয় পাইলে তোমায়
সন্ধ্যা দিব খাটে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্যামরূপ হেইরে আইলাম গো
শ্যামরূপ হেইরে আইলাম গো

শ্যামরূপ হেইরে আইলাম গো

  • Sub Title: কুক্ষেণে জল ভরতে গেলাম নিষেধ না মানিয়া গো
সখি হায় গো, এমন দরদি নাই সংসারে
সখি হায় গো, এমন দরদি নাই সংসারে

সখি হায় গো, এমন দরদি নাই সংসারে

  • Sub Title: দুঃখের কথা বলবে যাইয়া প্রাণবন্ধুয়ার ধারে গো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন