এই দেহ স্টিমার
নুর নবি প্যাসেঞ্জার
নিজে খোদা টিকেট মাস্টার
জাহাজের মাঝার।।শোনো বলি জাহাজের সংখ্যা
দুই ধারেতে দুইটি পাঙ্খ
চোদ্দো পোয়া অঙ্গে মাখা
চক্ষু দুরবিন তার
নাছুত মোকামের ঘরে
মহাজনে খেলা করে
কানপুরে কাঁটা ঘোরে
ঘড়ির মাঝার।।বিনা লাইনে চলে গাড়ি
আগুন পানি সব ভরতি
দুই পায়ে কাঁপি মাঠে
জাহাজের মাঝার
উপরে হাওয়া, নিচে পানি
মাঝখানে আগুনের খনি
জ্বলিতেছে দিন রজনী
করে হাহাকার।।এই দেহেতে প্রেম নদী
তার ভিতরে ছয়টি বাদী
মণিপুরে বন্ধ করলে
টিকেট হয় শুমার
লইও না কেহ পরের ছল্লা
কাঁধে রোখ বুদ্ধির ছালা
মিজানের পঁড়িপাল্লা
থাইকো হুঁশিয়ার।।বাহাত্তর হাজার তারে
টেলি চলে মণিপুরে
মহাজন বসিয়া দ্বারে
দেখিতেছে তার
তারে তারে লাগে ঘষা
আগুন উঠে হইয়া ফর্সা
বলে পাগল এ দুর্বিন শাহ
দেখতে চমৎকার।।
এই দেহ স্টিমার
- Sub Title: নুর নবি প্যাসেঞ্জার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 81
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার শ্যাম শুক পাখী
- Sub Title: পাখী আয় আয় রে ধু
প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
- Sub Title: মৌলা বক্স নাম যাহার
নাও যে গাঙে ডোবে না
- Sub Title: ওরে মাঝি খবরদার
ওরে প্রাণকান্ত
- Sub Title: আমায় করলে না শান্ত
প্রেম সাগরে ডুব দিবি কে
- Sub Title: একবার ডুব দিলে প্রেম সাগরে জন্মের তরে প্রাণ শীতল
হে প্রাণনাথ তব পরে শেষ
- Sub Title: তব আঁখি টার লাজে পলায়েন্ত বিদ্যাধারী
বারে বারে অবলারে জ্বালাইওনা বাঁশি
- Sub Title: তুমি নাম ধরিয়া সদায় ডাক আমার ঘরে আছে গুরুজনা
সুবল সখা পাইনা রে দেখা, কইও রাধারে
- Sub Title: বহু দিনের পরে রে সুবল রাধা পড়ে মনে
সজনী গো গুরু কী ধন চিনলাম না
- Sub Title: অমূল্য ধন গুরুর চরণ ভজন হইল না
একটু পাগলের বাণী শুনরে
- Sub Title: একটু পাগলের বাণী শুন
সখী করি কি উপায় কলঙ্কিনী হইলাম ভবে
- Sub Title: না পাইলাম শ্যামরায়
মন চিনলায় না আপন, কোন দিন কোন সময় পরিবায় কাফন
- Sub Title: করলায় না করলায় না তুমি আল্লার নাম জপন
বাংলা
English 