“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

একবার তোরা মা বলিয়া ডাক
একবার তোরা মা বলিয়া ডাক
  • Sub Title: হিমাদ্রিপাষাণ কেঁদে গলে যাক- মুখ তুলে আজি চাহো রে

একবার তোরা মা বলিয়া ডাক্‌, জগতজনের শ্রবণ জুড়াক,
হিমাদ্রিপাষাণ কেঁদে গলে যাক- মুখ তুলে আজি চাহো রে।।
দাঁড়া দেখি তোরা আত্মপর ভুলি, হৃদয়ে হৃদয়ে ছুটুক বিজুলি-

প্রভাতগগনে কোটি শির তুলি নির্ভয়ে আজি গাহো রে।।
বিশ কোটি কণ্ঠে মা বলে ডাকিলে রোমাঞ্চ উঠিবে অনন্ত নিখিলে,
বিশ কোটি ছেলে মায়েরে ঘেরিলে দশ দিক সুখে হাসিবে।
সেদিন প্রভাতে নূতন তপন নূতন জীবন করিবে বপন
এ নহে কাহিনী, এ নহে স্বপন- আসিবে সে দিন আসিবে।।
আপনার মায়ে মা ব’লে ডাকিলে, আপনার ভায়ে হৃদয়ে রাখিলে,
সব পাপ তাপ দূরে যায় চলে পুণ্য প্রেমের বাতাসে।
সেথায় বিরাজে দেব-আশীর্বাদ- না থাকে কলহ, না থাকে বিষাদ-
ঘুচে অপমান, জেগে ওঠে প্রাণ- বিমল প্রতিভা বিকাশে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 একি আইন নবী করল জারি
একি আইন নবী করল জারি

একি আইন নবী করল জারি

  • Sub Title: পাছে মারা যাই, আইন সাধ ভাসা তারি
 আমার একি কবার কথা
আমার একি কবার কথা

আমার একি কবার কথা

  • Sub Title: গৌর এসে হৃদয়ে বসে করে
তোরা দোষিও না গো আমারে
তোরা দোষিও না গো আমারে

তোরা দোষিও না গো আমারে

  • Sub Title: ও প্ৰাণ বৃন্দে জ্বালাইয়া ঘৃতের বাতি আর সাজাই ফুল মালতী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন