খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেখে,
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল-হাঁই মারো, মারো টান হাঁইয়ো।।
শৃঙ্খলে বারবার ঝন্ঝন্ ঝঙ্কার নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার-
বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলোমলো করে আজ তাই ও।
হাঁই মারো, মারো টান হাঁইয়ো।।
গণি গণি দিন খন চঞ্চল করি মন
বোলো না ‘যাই কি নাই যাই রে’।।
সংশয়পারাবার অন্তরে হবে পার,
উদ্বেগে তাকায়ো না বাইরে।।
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল,
হয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল- জয় জয় জয়গান গাইয়ো।।
হাঁই মারো, মারো টান হাঁইয়ো।।
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেখে
- Sub Title: ওগো নেয়ে নাওখানি বাইয়ো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 14
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি
- Sub Title: লয়ে আহত প্রাণ একা গান গাহি
তোমার আসন পাতব কোথায় হে অতিথি
- Sub Title: ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি
মনেরে বুঝাইতে আমার হল দিন আখেরী
- Sub Title: বোঝে না মন আপন মরণ একি অবিচারী
দখিন হাওয়া, জাগো জাগো
- Sub Title: আমি বেণু আমার শাখায় নীরব যে হায় কতনা গান জাগো জাগো
পিরানে পির আমার
- Sub Title: আব্বাস ক্বারি নাম যাঁহার
মোহান্তের মোহ-অন্তের গান
- Sub Title: ডুবাল পাপ-চণ্ডাল তোদের বাংলা দেশের কাশী
মনের মানুষ এ দেশেতে নাই
- Sub Title: কারে দেখি প্ৰাণ জুড়াই ধু
প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে
- Sub Title: মইলে যে জিয়াইতো পারে রসিক বলি তারে
যে জন দেখেছে অটল রূপের বিহার
- Sub Title: মুখে বলুক কিবা না বলুক সে থাকে ঐ রূপ নিহার
মন কেন উদাসে এই ফাগুন-বাতাসে
- Sub Title: (এই) ফাগুন-বাতাসে
ও ভাই আমার এ নাও যাত্রী না লয়
- Sub Title: ভাঙা আমার তরী
কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া
- Sub Title: মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া
বাংলা
English 
Comments