আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে।
নয়নের জল ঝরিছে বিফল নয়নে।।
এ বেশভূষণ লহো সখী, লহো, এ কুসুমমালা হয়েছে অসহ-এমন যামিনী কাটিল বিরহশয়নে।।
বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি,
বহি বৃথা মনো-আশা এত ভালোবাসা বেসেছি।
শেষে নিশিশেষে বদন মলিন, ক্লান্তচরণ, মন উদাসীন,
ফিরিয়া চলেছি কোন্ সুখহীন ভবনে।।ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে মিছে আর।
যদি যেতে হল হায় প্রাণ কেন চায় পিছে আর।
কুঞ্জদুয়ারে অবোধের মতো রজনীপ্রভাতে বসে রব কত-
এবারের মতো বসন্ত গত জীবনে।।
আজি যে রজনী যায়
- Sub Title: নয়নের জল ঝরিছে বিফল নয়নে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 80
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
হম যব না রব, সজনী
- Sub Title: নিভৃত বসন্তনিকুঞ্জবিতানে আসবে নির্মল রজনী-
কার যেন এই মনের বেদন
- Sub Title: ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চম্কে-চাওয়ায়
নব নব পল্লবরাজি
- Sub Title: সব বন উপবনে উঠে বিকশিয়া
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
- Sub Title: তাতা থৈথৈ তাতা থৈথৈ তাতা থৈথৈ
ও কেন ভালোবাসা জানাতে আসে ওলো সজনী
- Sub Title: হাসি খেলি রে মনের সুখে
ওর ভাব দেখে যে পায় হাসি, হায় হায় রে
- Sub Title: মরণ-আয়োজনের মাঝে বসে আছেন কিসের কাজে
জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ
- Sub Title: পরান সঁপিবে বিধবা বালা
কে যেতেছিস, আয় রে হেথা
- Sub Title: বিম্বাধরের হাসি দেব সুখ দেব মধুমাখা দুঃখ দেব
তারে দেহে গো আনি
- Sub Title: ওই রে ফুরায় বুঝি অন্তিম যামিনী
দিন তো চলি গেল প্রভু, বৃথা- কাতরে কাঁদে হিয়া
- Sub Title: জীবন অহরহ হতেছে ক্ষীণ- কী হল এ শূন্য জীবনে
কেন নিবে গেল বাতি
- Sub Title: আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি
- Sub Title: ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি
বাংলা
English 