ওগো শেফালিবনের মনের কামনা,
কেন সুদূর গগনে গগনে
আছ মিলায়ে পবনে পবনে।কেন কিরণে কিরণে ঝলিয়া
যাও শিশিরে শিশিরে গলিয়া।
কেন চপল আলোতে ছায়াতে
আছ লুকায়ে আপন মায়াতে।
তুমি মুরতি ধরিয়া চকিতে নামো-না,
ওগো শেফালিবনের মনের কামনা।।আজি মাঠে মাঠে চলো বিহরি,
তৃণ উঠুক শিহরি শিহরি।
নামো তালপল্লববীজনে,
নামো দলে ছায়াছবিসৃজনে।
এসো সৌরভ ভরি আঁচলে,
আঁখি আঁকিয়া সুনীল কাজলে।
মম চোখের সমুখে ক্ষণেক থামো-না,
ওগো শেফালিবনের মনের কামনা।।ওগো সোনার স্বপন, সাধের সাধনা,
কত আকুল হাসি ও রোদনে,
রাতে দিবসে স্বপনে বোধনে,
জ্বালি জোনাকি প্রদীপমালিকা,
ভরি নিশীথতিমিরথালিকা,
প্রাতে কুসুমের সাজি সাজায়ে,
সাঁজে ঝিল্লি-ঝাঁঝর বাজায়ে,
কত করেছে তোমার স্তুতি-আরাধনা,
ওগো সোনার স্বপন, সাধের সাধনা।।ওই বসেছ শুভ আসনে
আজি নিখিলের সম্ভাষণে।
আহা শ্বেতচন্দনতিলকে
আজি তোমারে সাজায়ে দিল কে।
আহা বরিল তোমারে কে আজি
তার দুঃখশয়ন তেয়াজি-
তুমি ঘুচালে কাহার বিরহকাঁদনা,
ওগো সোনার স্বপন, সাধের সাধনা।।
ওগো শেফালিবনের মনের কামনা
- Sub Title: কেন সুদূর গগনে গগনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 15
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেখো দেখো নূর পেয়ালা
- Sub Title: আগে থেকে কবুল করো
আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না
- Sub Title: মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে
উলঙ্গিনী নাচে রণরঙ্গে। আমরা নৃত্য করি সঙ্গে
- Sub Title: দশ দিক আঁধার ক’রে মাতিল দিক্-বসনা
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
- Sub Title: লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন ওগো তায় জাগাইনু রে
আজো করছে সাঁই ব্রহ্মান্ড ‘পর অপার নীলে
- Sub Title: নৈরাকারে ভেসেছিল যে রূপ হালে
দুখ দূর করিলে, দরশন দিয়ে মোহিলে প্রাণ
- Sub Title: সপ্ত লোক ভুলে শোক তোমারে চাহিয়ে-
কোথায় আনিলে আমায় পথ ভুলালে
- Sub Title: দুরন্ত তরঙ্গে তরীখানি ডুবালে
অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
- Sub Title: গেয়ো না গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে
আমি কী চাহিব আল্লাহ, দরবারে তোমার
- Sub Title: সর্বদায় রাখিও দয়া উপরে বান্দার
চিঁড়েতন হর্তন ইস্কাবন
- Sub Title: অতি সনাতন ছন্দে কর্তেছে নর্তন
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া
- Sub Title: কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া
লয়ে গুরুর মন্ত্র ছাড় ও যন্ত্র
- Sub Title: ঠিক হইয়া বও তরীর 'পর
বাংলা
English 
Comments