“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আনন্দগান উঠুক তবে বাজি
আনন্দগান উঠুক তবে বাজি
  • Sub Title: এবার আমার ব্যথার বাঁশিতে

আনন্দগান উঠুক তবে বাজি
এবার আমার ব্যথার বাঁশিতে।
অশ্রুজলের ঢেউয়ের ‘পরে আজি

পারের তরী থাকুক ভাসিতে।।

যাবার হাওয়া ওই-যে উঠেছে, ওগো,ওই-যে উঠেছে,
সারারাত্রি চক্ষে আমার ঘুম যে ছুটেছে।
হৃদয় আমার উঠছে দুলে দুলে
অকূল জলের অট্টহাসিতে-
কে গো তুমি দাও দেখি তান তুলে
এবার আমার ব্যথার বাঁশিতে।।

হে অজানা, অজানা সুর নব
বাজাও আমার ব্যথার বাঁশিতে,
হঠাৎ এবার উজান হাওয়ায় তব
পারের তরী থাক্‌-না ভাসিতে।
কোনো কালে হয় নি যারে দেখা, ওগো, তারি বিরহে
এমন করে ডাক দিয়েছে, ঘরে কে রহে!
বাসার আশা গিয়েছে মোর ঘুরে,
ঝাঁপ দিয়েছি আকাশরাশিতে।
পাগল, তোমার সৃষ্টিছাড়া সুরে
তান দিয়ো মোর ব্যথার বাঁশিতে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চোখ যে ওদের ছুটে চলে গো
চোখ যে ওদের ছুটে চলে গো

চোখ যে ওদের ছুটে চলে গো

  • Sub Title: ধনের বাটে মানের বাটে রূপের হাটে দলে দলে গো
চল্ চল্ চল্
চল্ চল্ চল্

চল্ চল্ চল্

  • Sub Title: ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল
ঐকি শুনা যায় গো বিধুমুখী রাই
ঐকি শুনা যায় গো বিধুমুখী রাই

ঐকি শুনা যায় গো বিধুমুখী রাই

  • Sub Title: বাঁশির সাতে প্ৰাণনাথে প্ৰাণ লইয়া যায় গো চি
নব কুন্দধবলদলসুশীতলা
নব কুন্দধবলদলসুশীতলা

নব কুন্দধবলদলসুশীতলা

  • Sub Title: অতি সুনির্মলা সুখসমুজ্জলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন