আমায় ছ জনায় মিলে পথ দেখায় ব’লে পদে পদে পথ ভুলি হে।
নানা কথার ছলে নানান মুনি বলে, সংশয়ে তাই দুলি হে।।
তোমার কাছে যাব এই ছিল সাধ,তোমার বাণী শুনে ঘুচাব প্রমাদ,
কানের কাছে সবাই করিছে বিবাদ-
শত লোকের শত বুলি হে।।
কাতর প্রাণে আমি তোমায় যখন যাচি
আড়াল ক’রে সবাই দাঁড়ায় কাছাকাছি,
ধরণীর ধুলো তাই নিয়ে আছি-
পাই নে চরণধুলি হে।।
শত ভাগ মোর শত দিকে ধায়,
আপনা-আপনি বিবাদ বাধায়-
কারে সামালিব, একি হল দায়-
একা যে অনেকগুলি হে।।
আমায় এক করো তোমার প্রেমে বেঁধে,
এক পথ আমায় দেখাও অবিচ্ছেদে-
ধাঁদার মাঝে প’ড়ে কত মরি কেঁদে-
চরণেতে লহো তুলি হে।।
আমায় ছ জনায় মিলে পথ দেখায়
- Sub Title: নানা কথার ছলে নানান মুনি বলে সংশয়ে তাই দুলি হে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 9
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
মম মন-উপবনে চলে অভিসারে
- Sub Title: রক্তে তারি নূপুর বাজে রিনিরিনি
আইজ আমার কি হৈল গো জলের ঘাটে গিয়া
- Sub Title: ও তারে দেখিনাগো প্ৰাণে মরি হইলাম কলঙ্কিনী
কে দেখেছে গৌরাঙ্গ চাঁদেরে
- Sub Title: সে চাঁদ গোপীনাথ মন্দিরে গেলো
প্রাণে কী আগুন জ্বালালে
- Sub Title: চাঁদমুখে মধুর হাসি দেখাইয়া প্রাণ কেড়ে নিলে
দয়াময় নামটি তোমার গিয়াছে জানা
- Sub Title: গরিব যারা হয় তারা কি তোমার নয়
তুমি বিনে মনের বেদন কারে কই
- Sub Title: ভালো মন্দ যা-ই করি তোমার ছাড়া তো অন্যের নই
আয় রে আয় রে সাঁঝের বা, লতাটিরে দুলিয়ে যা
- Sub Title: ফুলের গন্ধ দেব তোরে আঁচলটি তোর ভ’রে ভ’রে
মাগো, তোর নিষেধ মানব না
- Sub Title: হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি
জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো
- Sub Title: শ্ৰীনন্দের নন্দন কালা কদম্বেরি তলে গো
দেখ না মন ঝকমারি এই দুনিয়াদারি
- Sub Title: পরিয়ে কোপনি ধব্জা মজা উড়ালো ফকিরি
যে দেশে বন্ধুয়ার বাড়ি
- Sub Title: মধ্যে মায়ানদী
চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই
- Sub Title: দেখলে সেহি চান সফল হয় নয়ন আত্মতত্ত্ব ধুঁড়ে দেখ হৃদয়
বাংলা
English 
Comments