“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 উপরোধে কাজ দেখ রে ভাই
উপরোধে কাজ দেখ রে ভাই
  • Sub Title: ঢেঁকি গেলার মতো

উপরোধে কাজ দেখ রে ভাই
ঢেঁকি গেলার মতো।

ও রে তা যায় না গেলা
ওলা গলা ফেড়ে হয় সে হত৷
মনটা যাতে রাজি হয়
প্রাণটা তাতে আপনি যায়
পাথর দেখে শোলার মতো।
আবার বেগার ঠেলা
ঢেঁকি গেলা
টাকশালে সই নাই তো।
মুচির চাম-কেটোতে গঙ্গা মা
কোন গুণে যায় দেখ না
কেউ ফুল দিও পায় না তো।
মন যাতে নয়
পূজলে কি হয়
ফুল দিয়ে শত শত ৷
যার মনে যা লাগে ভাই
করুক করুক তাই
তার গোল কেন আর এতো।
লালন বলে
লাথিয়ে পাকালে
সে ফল কি হয় মিঠো।।

————
৬১৭. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫৭-৫৮; ললন-গীতিকা, পৃ. ৩০৮-০৯
‘বাংলার বাউল– বাউল গানে’ ধুয়ার ৪র্থ চরণ “ওলা-গেল। কার হয় সে তো।” এবং ভনি. “লানি বলে লাথিযে কালে/সে ফল হয় না মিঠে, হয় তিতো”– এরূপে সংকলিত হয়েছে।– পৃ. ৭৬-৭৭। ভনিতার চরণটি “লালন বলে লাগিয়ে পাকালেসে ফল হয় তিতো”– এভাবে পুনর্গঠন করা যায়।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যোগী হে, কে তুমি হৃদি-আসনে
যোগী হে, কে তুমি হৃদি-আসনে

যোগী হে, কে তুমি হৃদি-আসনে

  • Sub Title: বিভূতিভূষিত শুভ্র দেহ নাচিছ দিক্-বসনে
ওরে মন কুপথে না যাইও
ওরে মন কুপথে না যাইও

ওরে মন কুপথে না যাইও

  • Sub Title: ঘরে বসি হরিনাম নিরবধি লইও
কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন
কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন

কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন

  • Sub Title: এক অক্ষরী নামের তরী দুই অক্ষরী জিনিষ ভরি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন