“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই
আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই
  • Sub Title: একবার এসে এই ফল আমার জানি আবার ফিরে কোথা যাই

আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই ।
একবার এসে এই ফল আমার জানি আবার ফিরে কোথা যাই ।।

বেদ-পুরাণে শুনি সদাই
কীর্তিকর্মা আছে একজন জগৎময়
আমি না জানি তার বাড়ি কোথায়
আমি কী সাধনে তারে পাই ।।

যাদের সঙ্গে করি কারবার
তারাই সব বিবাগী আবার হলো রে আমার
লুটলো রে এই সাধুর ভান্ডার
আমায় ঘিরে ঊনপঞ্চাশ বাই ।।

কেবা আমার আমি বা কার
মিছে ধন্ধবাজি এ ভবসংসার
অধীন লালন বলে হ’লাম অপার
আমার সাথের সাথী কেহ নাই ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সুবল বল বল চাই
সুবল বল বল চাই

সুবল বল বল চাই

  • Sub Title: রাই কারণে বৃন্দাবনের সুবল আমি সদায় কান্দিয়া বেড়াই ধু
কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী
কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী

কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী

  • Sub Title: মোহনমধুর স্বরে হইয়াছি গো উন্মাদিনী চি
 আর কি গৌর আসবে ফিরে
আর কি গৌর আসবে ফিরে

আর কি গৌর আসবে ফিরে

  • Sub Title: মানুষ ভজে যে যা কর, গৌর চাঁদ গিয়েছে সেরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন