“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কিরণ চন্দ্র রায়

কিরণ চন্দ্র রায়

কিরণ চন্দ্র রায় একজন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী এবং ফোক শিল্পী। তাঁর স্ত্রী চন্দনা মজুমদারও একজন সঙ্গীত শিল্পী। ৩৫ বছর আগে কিরণচন্দ্র রায় গলায় তুলে নিয়েছিলেন বাউলগান। হাতে ধরেছিলেন একতারা, খঞ্জনি আর খমক। গায়ে গেরুয়া পোশাক।

আজও বিদেশের নানা প্রান্তে গেয়ে বেড়ান লোকগান। তাঁর স্ত্রী চন্দনা মজুমদারের কণ্ঠেও অনুরণিত হয় মাটির গান। ঘরে চন্দনা তাঁর স্ত্রী, কিন্তু বাইরে তিনি শ্রোতাদের সম্পদ—এমনটাই ভাবেন কিরণচন্দ্র রায়।

  • সোনার মান গেল রে ভাই

    • Sub Title: বেঙ্গা এক পিতলের কাছে

    সোনার মান গেল রে ভাই
    বেঙ্গা এক পিতলের কাছে।
    শাল পটকের কপালের ফের

  • আমার ঘরের চাবি পরের হাতে

    • Sub Title: কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে

    আমার ঘরের চাবি পরেরই হাতে।
    কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।।

  • চিরদিন পোষলাম এক অচিন পাখী

    • Sub Title: ভেদ পরিচয়

    হায় চিরদিন পোষলাম এক অচিন পাখী
    পাখী ভেদ পরিচয় দেয়না মোরে
    ঐ খেদে ঝোরে আঁখি।।

  • বাউল

    বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন