সামান্যে কি সে প্রেম হবে।
গুরু পরশিলে আপনি প্রেম উদয় হবে।।যে প্রেমে রাই হরে কৃষ্ণের মন
অকৈতব সে প্রেমেরি কারণ
যোগ্য অনুসর
মর্ম জানে তার
অযোগ্য পাত্রে কি সে ভার সম্ভবে।।বলবো কি সেই প্রেমের বাণী
কামে থেকে হয় নিষ্কামী
সে যে শুদ্ধ সহজ রস
করিয়ে বিশ্বাস
দোঁহার মন করে দোঁহার ভাবে।।কমলিনী প্রফুল্ল বদন
… … … … …
সে যে লক্ষ যোজন অন্তে
দোহার প্রেম একান্তে
লালন কয়, রসিকের তেমনি প্রেম-ভাবে।।——————
লালন গীতিকা, পৃষ্ঠা ১০৯-১১০
আভোগের ২য় চরণটি নেই; ‘ডট’ দিয়ে তা বুঝানো হয়েছে।
সামান্যে কি সে প্রেম হবে
- Sub Title: গুরু পরশিলে আপনি প্রেম উদয় হবে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 57
বাউল গান এর নতুন প্রবন্ধ
বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই
- Sub Title: শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই
আত্মতত্ত্ব না জানিলে ভজন হবে না
- Sub Title: পড়িব গোলে
অচিন দেশের মাঝি ভাই
- Sub Title: বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া
- Sub Title: কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া
আমার বিজন ঘরে হেসে এল পথিক মুসাফির-বেশে
- Sub Title: শরমে মরিয়া তারে শুধাই তরুণ পথিক কী তব চাই
ও শ্যাম তোরে করি মানা তুমি-মোহন বাঁশি আর বাজাইও না
- Sub Title: বন্ধু রে সাঞ্জা কালো বাজাও বাঁশি গোপীর মন কর উদাসী
প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া
- Sub Title: ও বড় লজ্জা পাইলাম কুঞ্জেতে আসিয়া ধু
ঘরে বাস করি সে ঘরের খবর নাই
- Sub Title: চার যুগে ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই
ঝরিছে অঝোরে বরষার বারি
- Sub Title: গগন সঘন ঘোর
নামে রসিক নাম ধরিয়ে
- Sub Title: মন, বেড়াও জগৎ মাতিয়ে
তুমি ঋতু অবর্ণমাস তুমি পঞ্চ ভয় ত্ৰাস
- Sub Title: মরণকালে কাল গণি
শোনগো সখী ললিতে আমার
- Sub Title: বন্ধে আমার দুক্ষ বুঝলো না ধু
বাংলা
English 
Comments