“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সরল হয়ে ভজ দেখি তাঁরে
সরল হয়ে ভজ দেখি তাঁরে
  • Sub Title: তোরে যে পাঠায়েছে

সরল হয়ে ভজ দেখি তাঁরে।।
তোরে যে পাঠায়েছে
এ ভব সংসারে।।

ঠিক ভুলো না মন রসনারে
এলে করার করে,
সেই রকম করো, যোগাও এবার
অমূল্য ধন দিয়েরে।।

দমে নয়ন দিয়েরে
মন সদাই থাক হুঁশিয়ারে,
তোমার দ্বিদলে জপ, থাকবে না পাপ
আসান পাবি হুজুরে।।

দেল দিয়ে তাঁর হও তলবদার
মুর্শিদের বাগ ধরে,
কোথায় সে ধন, মিলবে লালন
শুদ্ধভক্তি জোরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 এমন সৌভাগ্য আমার কবে হবে
এমন সৌভাগ্য আমার কবে হবে

এমন সৌভাগ্য আমার কবে হবে

  • Sub Title: দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে
আইল শান্ত সন্ধ্যা
আইল শান্ত সন্ধ্যা

আইল শান্ত সন্ধ্যা

  • Sub Title: নমো স্নেহময়ী মাতা নমো সুপ্তিদাতা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন